ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির ট্রাকসেল শুরু

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম। সোমবার (১১ মে) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। শুক্রবার ছাড়া টানা ১০ দিন সারাদেশে ৭২০টি ট্রাকের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে।

টিসিবি জানিয়েছে, প্রতিদিন প্রতিটি ট্রাকে সাধারণ ৪০০ জন ভোক্তার কাছে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। এ কর্মসূচির মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষের কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংস্থাটির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, নিম্নআয়ের পরিবারের জন্য টিসিবির ভর্তুকিমূল্যের পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি ঈদকে সামনে রেখে সাধারণ ভোক্তাদের জন্যও ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগরী ও জেলায় প্রতিদিন ৫০টি ট্রাক, চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি ট্রাক পরিচালিত হবে। এছাড়া অন্য ছয়টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং দেশের বাকি ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

টিসিবির নির্ধারিত দামে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকায়, এক কেজি চিনি ৮০ টাকায় এবং দুই কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় কিনতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াশালে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি

1

ইরানকে ৩০০ কোটি ডলার দেওয়ার দাবি নাকচ আমিরাতের

2

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার ৯ দেশ

3

দেশকে অস্থিতিশীল করতে অপশক্তি সক্রিয়: ইউনুছ আহমাদ

4

বিতর্কে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

5

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড লিওনেল মেসির

6

বিশ্ব রাজনীতিতে চীন-রাশিয়া সম্পর্ক স্থিতিশীলতার প্রতীক : পুত

7

আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি: ব্রাজিল গোলরক্ষক

8

কাজিনদের বিয়ে কতটা নিরাপদ

9

রাম চরণের ‘পেদ্দি’ মুক্তি পাচ্ছে ৪ জুন

10

১৯৯০ থেকে ২০২৬... আর্জেন্টিনার দুটি হার, আর অসংখ্য উত্তরহীন

11

ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তিতে যে দাবিগুলো করেছেন পুতিন

12

দেশে এখনো ৪২% মানুষ দারিদ্র্যসীমার নিচে

13

যুক্তরাজ্যের রাজনীতিতে ইসরায়েলি লবিং বিতর্ক

14

ইরানে মার্কিন হামলার প্রভাবে বাড়ছে জ্বালানি তেলের দাম

15

ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধস

16

চীনের শানসি খনি দুর্ঘটনায় উদ্ধারকাজে রোবট মোতায়েন

17

ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন আমির খান-গৌরি

18

৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

19

সীমান্ত নির্ধারণে চীনের চাপ মেনে নিচ্ছে ভারত

20