অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

ইরানের প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র, পর্যালোচনায় তেহরান

ছবি: সংগৃহীত

ইরানের দেওয়া ১৪ দফা শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। 

রোববার (৩ মে) রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়াশিংটনের পক্ষ থেকে আসা উত্তরটি বর্তমানে তেহরান গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। খবর আলজাজিরার।

মুখপাত্র বাঘাই তার বক্তব্যে স্পষ্ট করে দেন, ইরানের দেওয়া এই পরিকল্পনায় বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি বলেন, আমাদের ১৪ দফা প্রস্তাবটি চলমান যুদ্ধ বন্ধের ওপর আলোকপাত করছে। এর মধ্যে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত কোনো ইস্যু নেই। এই মুহূর্তে আমাদের একমাত্র লক্ষ্য হলো লেবাননসহ পুরো অঞ্চলে যুদ্ধের অবসান ঘটানো।

হরমুজ প্রণালি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাঘাই জানান, ওয়াশিংটন এই অঞ্চলে মাইন অপসারণের যে দাবি করছে, সেটি ইরানের মূল পরিকল্পনার কোনো অংশ নয়। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের মাইন পরিষ্কারের দাবিটি আমাদের প্রস্তাবের সঙ্গে মৌলিকভাবে অসংগতিপূর্ণ। এটি আমাদের পরিকল্পনায় স্থান পায়নি।

এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে এই জবাবের বিষয়ে বিস্তারিত জানতে সিএনএনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওয়াশিংটনের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে এই পরোক্ষ বার্তা আদান-প্রদান মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকআউটে আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হতে পারে

1

এবার ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখী হচ্ছে কি? জেনে নিন

2

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের

3

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

4

হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি ঠেকাতে কড়া হুঁশিয়ারি ইরানের

5

ইরান যুদ্ধের অবসানে চুক্তি খুব কাছাকাছি: ট্রাম্প

6

কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল,আলোচনায় বাংলাদেশও

7

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে ফিরছেন নেইমার

8

বাবা মানে জমে থাকা ভালোবাসার ঋণ

9

বাংলা নববর্ষ ১৪৩৩: ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা

10

শত্রু থেকে বন্ধু হচ্ছে চীন-ভারত

11

বিশ্বকাপে‘হাইড্রেশন ব্রেক’, নাকি বাণিজ্যের নতুন খেলা?

12

অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার

13

বিচার দূরে, দায় খোঁজাই শুরু হয়নি

14

বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল: কোন বিভাগে কে এগিয়ে

15

আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার

16

রবিবার থেকে শুরু ডিসি সম্মেলন

17

এফএ কাপের শেষ চারে কার প্রতিপক্ষ কে

18

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি

19

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি কার্যক্রম শুরু ১২ মে

20