ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

আখতার হোসেন। ফাইল ছবি

গণভোটের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। শনিবার জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সভায় এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির সাত সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের কথা জানানো হয়।

আখতার হোসেন বলেন, ক্ষমতায় এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে, যা গণভোটের মূল চেতনার পরিপন্থী। তার দাবি, নির্বাচনের পর থেকেই সরকার জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা শুরু করেছে এবং জুলাইয়ের জনরায় উপেক্ষা করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর সরকার অতিরিক্ত টাকা ছাপিয়েছে, যা অর্থনৈতিক সংকটকে আরও গভীর করতে পারে। পাশাপাশি ব্যাংক আইন পরিবর্তনের মাধ্যমে অর্থ পাচারকারীদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষ্যমতে, ক্ষমতার পরিবর্তন হলেও লুটপাটকারীদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি। তিনি বলেন, এতে বোঝা যায় যে আগের শাসনব্যবস্থার মতোই বর্তমান ব্যবস্থাও একই পথে চলছে।

আখতার হোসেন সরকারকে সতর্ক করে আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ-এর সঙ্গে কোনো ধরনের আঁতাত করে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। তিনি দাবি করেন, আইনগতভাবে দলটিকে নিষিদ্ধ না করা হলে এনসিপি কঠোর আন্দোলনে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানুষের এখন পুরো একটি ট্র্যাক শোনারও ধৈর্য নেই’

1

রাজধানীতে কড়া নিরাপত্তা, নজরদারিতে গুরুত্বপূর্ণ এলাকা

2

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

3

জুলাইয়ে শুরু এলপিএল ২০২৬

4

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি যেমন চলছে

5

কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের নজরকাড়া উপস্থিতি

6

মেসির ছেলে থিয়েগোতেই ২০৩০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্

7

ব্যাংকিং খাতে ৫ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ: গভর্নর

8

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরি নাই—আদ্-দ্বীনের দাবি

9

কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানে আগুন

10

চার গোল মেসির, ৭-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

11

বিশ্বকাপ ফাইনালে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

12

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২টি সামরিক বিমান ধ্বংস হওয়ার দাব

13

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিব ওয়াহিদের গান

14

মাতৃত্ব শৃঙ্খল নয়, হোক আনন্দের

15

শাকিরার গানে জমে উঠল বিশ্বকাপ উদ্বোধন

16

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববি

17

জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা ঝাঁঝরা

18

দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

19

গ্যাসচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: সড়কমন্

20