ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

তিস্তাপাড়ে ভালবাসার বাজারে এক টাকায় ঈদের বাজার

ভালবাসার বাজারের উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে লালমনিরহাটের তিস্তাপাড়ে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য আয়োজন করা হয়েছে ‘ভালবাসার বাজার’, যেখানে মাত্র এক টাকায় মিলছে ঈদের প্রয়োজনীয় বাজারসামগ্রী।

সোমবার দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিনাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

আয়োজকরা জানান, তিস্তাপাড় এলাকার ৫০০টি হতদরিদ্র পরিবারের জন্য এই বিশেষ বাজার চালু করা হয়েছে। এখানে এক টাকার বিনিময়ে চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, আটা-ময়দাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য এবং ঈদ সামগ্রী সংগ্রহের সুযোগ পান সুবিধাবঞ্চিত মানুষরা।

স্থানীয়দের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এমন উদ্যোগ নিম্নআয়ের মানুষের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। ঈদকে ঘিরে পরিবারগুলোর মুখে হাসি ফোটাতেই এ আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সবার মাঝে সমানভাবে পৌঁছে দিতেই বিদ্যানন্দ ফাউন্ডেশন এই উদ্যোগ গ্রহণ করেছে। তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর মানবিক কার্যক্রম দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন ত্রাণমন্ত্রী। তিনি জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে এবং এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিনিধি জামাল উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে অভিযান চলবে : ইসরাইল

1

মেঘনায় ঝড়ের কবলে ট্রলারডুবি নিখোঁজ ৩

2

ভারত-চীনে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে শঙ্কা

3

ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০

4

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ

5

‘আজ রাতেই’ ইরানের জবাব পেতে পারেন ট্রাম্প

6

এনআইডির মহাপরিচালক বদলি

7

আরব আমিরাত ও জাহাজে হামলাকে ‘অযৌক্তিক’ বললেন ম্যাক্রোঁ

8

তাইওয়ানে চীনের গুপ্তচরবৃত্তি

9

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

10

'ইরানের হামলায়' নিহত নারী যোদ্ধা কনিষ্ঠ কুর্দি

11

দুবাইয়ের গালা ইভেন্ট মাতাবেন নুসরাত ফারিয়া

12

অসম্পন্ন কাজেই কোটি টাকার বিল

13

পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা

14

বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্ট

15

পার্থকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির

16

শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারছে না রাকসু

17

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন

18

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

19

মুক্তি অথবা মৃত্যু, আত্মসমর্পণ নয় : ইমরান খান

20