অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় স্বামীকে নিয়ে স্বাস্থ্য পরীক্ষায় এসে প্রথম স্বামীর হাতে আটক স্ত্রী

ছবি: সংগৃহীত



ময়মনসিংহের নান্দাইলে প্রথম স্বামীকে তালাক না দিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে রুবিনা আক্তার নামে এক গৃহবধূকে প্রবাসী নতুন স্বামীসহ হাতেনাতে ধরেছেন তার প্রথম স্বামী শরীফ মিয়া। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে নান্দাইল উপজেলা হাসপাতাল সংলগ্ন রিতা ডায়াগনস্টিক সেন্টারে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে সিংরইল ইউনিয়নের উদংমধুপুর গ্রামের শরীফ মিয়ার সঙ্গে রুবিনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। শরীফ নরসিংদীতে বাবুর্চির চাকরি করে স্ত্রীর পড়াশোনাসহ সার্বিক খরচ চালাতেন। পারিবারিক মনোমালিন্যের সুযোগ নিয়ে রুবিনা প্রথম বিয়ের তথ্য গোপন করে বাবা-মায়ের কথামতো ঈশ্বরগঞ্জ উপজেলার প্রবাসী হাফেজ আবু হানিফকে দ্বিতীয় বিয়ে করেন।

​বিষয়টি জানতে পেরে শরীফ লিগ্যাল এইডের মাধ্যমে উকিল নোটিশ পাঠালেও রুবিনা তা অস্বীকার করেন। শনিবার রুবিনা নতুন স্বামীকে নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করতে এলে প্রথম স্বামী শরীফ তাদের আটক করেন।

​প্রথম স্বামী শরীফ মিয়ার অভিযোগ, ‘চাকরির উপার্জিত সব টাকা রুবিনাকে দিয়েছি। সে তালাক না দিয়েই গোপনে প্রতারণামূলক বিয়ে করেছে। আমি টাকা উদ্ধার ও ন্যায়বিচার চাই।’

​তবে অভিযোগ অস্বীকার করে রুবিনা ও তার বাবা আব্দুল কাইয়ূম জানান, শরীফকে কোর্ট এফিডেভিটের মাধ্যমে তালাক দেওয়া হয়েছে; কাগজ না পৌঁছানোর দায় তাদের নয়।

​নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সেজন্য তাদের থানায় আনা হয়েছিল। এটি পারিবারিক বিষয় হওয়ায় মেয়েকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের কান্নার শব্দ পুঁজি করে ইসরাইলি ফাঁদ

1

হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

2

গান গেয়ে চাকরি হারালেন ঢাবির সেই ভাইরাল শিক্ষক

3

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করায় ট্রাম্পকে মানসিক রো

4

শুরু করার জন্য কখনোই দেরি হয় না’, ৬৮-তে জোসের দৌড় ভাইরাল

5

বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ম্যাচে ৭ দেশের রেফারি

6

বিয়ের গহনা ও নগদ টাকা নিয়ে উধাও নববধূ

7

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ–৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬

8

ইরানে শান্তিচুক্তি বিরোধী বিক্ষোভ, আরাগচির বিরুদ্ধে স্লোগান

9

রাজধানীতে মাছের দাম ঊর্ধ্বমুখী, চাপে মধ্যবিত্ত ক্রেতারা

10

‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’

11

ডিম উপকারী হলেও জানুন কারা সতর্ক থাকবেন ও কী পরিমাণ খাবেন

12

হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি

13

স্পেনে নিজের মালিকানাধীন ক্লাবের জার্সিতে সন্তানদের নিয়ে মেস

14

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

15

খেলোয়াড় থেকে দলের মালিক দ.আফ্রিকার তিন তারকা

16

আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনার মুখে কড়া জবাব দিলেন মেসির স্ত্র

17

মেসি মানুষ নন, ফুটবলের এলিয়েন

18

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

19

বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনসহ ৩ শিশুর

20