অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

বাসায় প্রেমিকার লাশ রেখে প্রেমিক উধাও

ছবি: সংগৃহীত




প্রেমিকের ভাড়া বাসা থেকে প্রেমিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রেমিকের খোঁজ মিলছে না।  গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর মুন্সিগ্রেজ এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম গণমাধ্যমকে জানান, ঝালকাঠি শহরের কাটপট্টি এলাকার বাসিন্দা মিল্টন আকনের ছেলে হিমুর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কলাপাড়া উপজেলার শাহিন হাওলাদারের মেয়ে সানজিদা কবির আনিতার। এরা দুজনেই বরিশাল নগরীতে ভাড়া বাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর মুন্সিগ্রেজ বরইতলা গলির রাফি মঞ্জিলে হিমুর বাসায় দেখা করতে আসেন আনিতা। দুপুর দেড়টার দিকে আনিতাকে হত্যা করে পালিয়ে যায় হিমু। হত্যাকারীকে ধরতে অভিযান চলছে।

একাধিক সূত্র থেকে জানা যায়, এর আগেও ঝালকাঠিতে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে তাকে হত্যা করে এই হিমু। ঐ ঘটনায় হিমুর বিরুদ্ধে ঝালকাঠি আদালতে হত্যা মামলা চলমান আছে।

হিমুর মা জাহানারা বেগম বলেন, ‘আমার ছেলের সঙ্গে আনিতার প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সকালে আমাদের বাসায় আসে আনিতা। দুপুর দেড়টার দিকে হিমুর রুমে আনিতার লাশ দেখে ভয় পেয়ে যাই। তখন হিমু বাসা থেকে পালিয়ে গেছে।’

আনিতার বড় বোন বলেন, ‘এই বার নার্সিং কলেজে ভর্তি হয়েছিল আমার বোন। সেই কারণে বরিশালে থাকত আনিতা। হিমুর সঙ্গে কয়েক মাস আগে প্রেমের সম্পর্কে জড়ায় আনিতা। বৃহস্পতিবার সকালে বাসা থেকে হিমুর সঙ্গে দেখা করার কথা বলে বের হয়। এরপর দুপুরে খবর পাই আমার বোনকে হত্যা করা হয়েছে।’ এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, হিমু এর আগে বিবাহিত ছিলেন। পারিবারিক কলহের জেরে তার আগের স্ত্রী বিষপানে আত্মহত্যা করেন। এরপর সানজিদার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে।

পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাসরোধ করে সানজিদাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

1

অনলাইন আর্থিক প্রতারণা রোধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

2

লাখ হেক্টর জমির ফসল পানির নিচে

3

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

4

জ্বালানি তেল নিয়ে নাটক করলো সরকার

5

আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেফতার

6

তাপপ্রবাহে ভারতে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

7

তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

8

শত্রু থেকে বন্ধু হচ্ছে চীন-ভারত

9

বিতর্কিত পোস্ট করায় শাস্তি পেলেন করণ কেসি

10

ভারত মহাসাগরই ভবিষ্যৎ যুদ্ধের কেন্দ্র

11

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

12

শুভেন্দুর সহকারীকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার

13

যুক্তরাষ্ট্রের উসকানিতে ইরানি দ্বীপ দখলের পরিকল্পনা

14

ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

15

দুপুরের মধ্যেই রাজধানীসহ ৮ জেলায় আঘাত হানবে কালবৈশাখী

16

সাংবাদিককে প্রকাশ্যে হামলার হুমকি ছাত্রদল নেতার

17

মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সের সঙ্গে আলোচনায় গুগল

18

মধ্য এশিয়ার খনিজ সম্পদে পশ্চিমাদের নজর, চিন্তিত রাশিয়া

19

মধ্যপ্রাচ্য সংকটে সৌদি আরবের পাশে বাংলাদেশ

20