অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসরের ভাগ্য বদলেছেন যমজ দুই ভাই

ছবি: সংগৃহীত



মিসর জাতীয় দলের দায়িত্ব যখন হোসেম-হাসানের হাতে তুলে দেওয়া হয়, তখন অনেকেরই মনে সংশয়ের জন্ম নিয়েছিল। কিংবদন্তি ফুটবলার হলেও কোচ হিসেবে তার বড় কোনো সাফল্য ছিল না। তবে দেশের প্রতি তার গভীর আবেগই শেষ পর্যন্ত আস্থা এনে দেয়।

একসময় তিনি বলেছিলেন, মাঠের মধ্যে যদি গুলির পর গুলিও চলতে থাকে, তবু মিসরের হয়ে মাঠে নামতে দ্বিধা করবেন না এতটুকুও।

২০২৪ আফ্রিকান কাপ অব নেশনসে (আফকন) কোনো ম্যাচ না জিতে বিদায়ের পর মিসর এমন একজন কোচ খুঁজছিল, যিনি ফুটবলারদের মধ্যে জাতীয় দলের প্রতি ভালোবাসা জাগাতে পারবেন। সেই দায়িত্ব পান হোসেম, আর তার যমজ ভাই ইব্রাহিম হাসান হন টিম ডিরেক্টর। দুজন মিলে দলকে নতুন উদ্দীপনায় গড়ে তোলেন। বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত থেকে দলকে এগিয়ে নেওয়ার পর তাঁদের অধীনেই মিসর বিশ্বকাপে প্রথম জয়ও পায়।

মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে জন্ম নেওয়া এই যমজ ভাইয়ের সাফল্যের ইতিহাস অনেক পুরোনো। খেলোয়াড় হিসেবে তারা ১৯৯০ সালে ৫৬ বছর পর মিসরকে বিশ্বকাপে তুলেছিলেন এবং আফকনে দুটি শিরোপা জিতেছিলেন। হোসেম অবশ্য তিনবার আফকন জয়ের স্বাদ পান।

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসরের ভাগ্য বদলেছেন যে যমজ দুই ভাই
জর্জিনার পাঠানো উপহার নিয়ে যা বললেন মেসির স্ত্রী
ক্লাব ফুটবলেও তাদের বন্ধন ছিল অনন্য। আল আহলিতে একসঙ্গে বেড়ে ওঠার পর ইব্রাহিমকে নতুন চুক্তি না দেওয়ায় হোসেমও ক্লাব ছাড়েন। পরে দুজনই যোগ দেন চিরপ্রতিদ্বন্দ্বী জামালেকে, যা সে সময় মিসরের ফুটবলে ব্যাপক আলোড়ন তোলে।

বর্তমান তারকা মোহাম্মদ সালাহ ইউরোপে অসাধারণ সাফল্য পেলেও জাতীয় দলের অর্জনে হোসেম–ইব্রাহিমের অবদান এখনো অনন্য। খেলোয়াড় হিসেবে যেমন, তেমনি কোচিং বেঞ্চেও এই যমজ ভাই আবারও প্রমাণ করছেন- মিসরের ফুটবলে তাদের প্রভাব আজও অটুট।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা শাহবাগ-পল্টন না: স্বরাষ্ট্রমন্ত্রী

1

ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার

2

গাজায় প্রতিদিন গড়ে ৪৭ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

3

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪১ কোটিতে

4

“হাসপাতালই এখন রোগীর মতো”—সংসদে রুমিন ফারহানা

5

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

6

উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

7

ইরানের বদলে বিশ্বকাপে খেলতে রাজি নয় ইতালি

8

‘হুথিদের পরাস্ত করতে ইসরাইলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব’

9

শত্রু মাদ্রিদকে মেসি দিলেন ১ কোটি টাকা

10

স্লো ওভার রেটের কারণে ঋতুরাজের জরিমানা

11

ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী

12

শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই: জয়সোয়

13

মেসিকে আটকাতে স্পেনের অবিশ্বাস্য মহাপরিকল্পনা

14

যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেনে রুশ হামলা

15

বিশ্বকাপ ইতিহাসে হ্যাটট্রিক করে নতুন মাইলফলক মেসির

16

ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় এগোচ্ছে ইউরো

17

মেসিকে অনেক ভালোবাসি: আবেগাপ্লুত স্কালোনি

18

কখন যৌথভাবে দেয়া হয় বিশ্বকাপের গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

19

মায়ের সঙ্গে আবেগঘন পুনর্মিলনে কাঁদলেন ভোজিনিয়া

20