বিদায় কারো জন্যই সুখের নয়। লিওনেল মেসির ক্ষেত্রেও ব্যতিক্রম নয়।
আর জীবনের সবচেয়ে প্রিয় কিছুর থেকে দূরে থাকা দুঃখের গভীরতা আরো বাড়িয়ে দেয়।
তেমনি আর্জেন্টিনার হয়ে আর কোনোদিনও খেলতে না পারাটা পোড়াবে বলে জানান মেসি। তাই জাতীয় দলের হয়ে শেষ দিনকে ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন বলে জানিয়ে দিলেন আর্জেন্টিনা কিংবদন্তি।
গোল ও জোড়া অ্যাসিস্টে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেওয়ার পরেই নিজের বিদায়ী ভাষণে এমন আবেগাপ্লুত হন মেসি।
৩৯ বছর বয়সী প্লে মেকার বলেছেন, ‘বিশ্বকাপ শেষে যেদিন আমরা প্রথম খেলতে নেমেছিলাম, সেই রাতের কথা আমি কোনোদিন ভুলব না। আজও আমি সেই ম্যাচগুলোর ভিডিও দেখি আর আবেগাপ্লুত হয়ে পড়ি। জাতীয় দল থেকে বিদায় নেওয়ার এই দিনটি হয়তো আমার ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন।’
সামনে যারাই আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবে তাদের প্রতি পূর্ণ সমর্থন থাকবে বলে জানান মেসি।
মনুমেন্তালের ৮৫ হাজারের বেশি দর্শককে সাক্ষী রেখে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘এরপর যারাই আসবে, আমি এখান থেকেই তাদের সমর্থন জানিয়ে যাব। আমরা যখন ঐক্যবদ্ধ থাকি, তখন অন্য
কারোর চেয়ে আমরা অনেক বেশি শক্তিশালী।’
নিজের স্বপ্ন পূরণ এবং আর্জেন্টিনার হয়েখেলতে পেরে গর্ববোধ করেন মেসি। বার্সেলোনা কিংবদন্তি বলেছেন, ‘আমি এই জায়গাটা ছেড়ে যেতে চাই না, ছেড়ে যেতে চাই না খেলার মাঠকেও। আমি আপনাদের ভালোবাসি, আর সবাইকে খুব মনে পড়বে।
আর্জেন্টিনার নাগরিক হিসেবে আমি গর্বিত এবং নিজের স্বপ্ন পূরণ করতে পেরে গর্ববোধ করছি।’