অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন কী নেইমার?

ছবি: সংগৃহীত



নকআউট পর্বে জাপানের  মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে রাজি নন কোচ কার্লো আনচেলত্তি। তাই দলের সবচেয়ে আলোচিত প্রশ্ন—নেইমার কি এবার শুরুর একাদশে ফিরবেন? এর উত্তর আপাতত নেতিবাচক বলেই জানা যাচ্ছে।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে প্রথম একাদশের আটজন ফুটবলারকে বিশ্রাম দিয়ে জিমে পুনরুদ্ধার সেশনে পাঠানো হয়েছিল। তবে ভিনিসিয়ুস জুনিয়র, রায়ান ও ডগলাস সান্তোসকে মাঠে অনুশীলনের জন্য রাখা হয়। শনিবার নিউ জার্সির বেস ক্যাম্প ছাড়ার আগে শেষ অনুশীলনে অবশ্য পুরো দলই অংশ নেয়। এরপর দল নিয়ে আনচেলত্তি উড়ে যান হিউস্টনে, যেখানে রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল।

চোট কাটিয়ে দলে ফিরলেও নেইমারের ম্যাচ ফিটনেস এখনও পুরোপুরি ফিরে আসেনি বলে কোচিং স্টাফকে জানিয়েছেন দলের ফিটনেস ট্রেইনাররা। বিশেষ করে টানা ৯০ মিনিট খেলার মতো শারীরিক সক্ষমতা এখনও অর্জন করেননি এই তারকা। তাই জাপানের বিপক্ষে তাকে শুরুর একাদশে না রেখে বদলি হিসেবে ব্যবহার করার পরিকল্পনাই করছে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট। প্রয়োজন অনুযায়ী ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে তাকে মাঠে নামানো হতে পারে।   

এরই মধ্যে নেইমারকে ঘিরে আরেকটি ছোট বিতর্কও তৈরি হয়েছিল। স্কটল্যান্ড ম্যাচে তাকে মাঠে নামানোর আগে সহকারী কোচ ডেভিড আনচেলত্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তার মাথা নাড়ানোর ভঙ্গি দেখে অনেকেই ধারণা করেন, নেইমারকে খেলানোর সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট ছিলেন না। বিষয়টি নিয়ে সমর্থকদের সমালোচনার মুখে পড়েন ডেভিড।

পরিস্থিতি জটিল হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দেন ডেভিড আনচেলত্তি। তিনি জানান, ওই সময় তিনি সহকারী কোচ পল ক্লেমেন্টের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলছিলেন। নেইমারকে মাঠে নামানোর সিদ্ধান্তের সঙ্গে তার অঙ্গভঙ্গির কোনো সম্পর্ক ছিল না।

এদিকে ব্রাজিলের আক্রমণভাগে জায়গা পাওয়া নিয়েও চলছে তীব্র প্রতিযোগিতা। বাম প্রান্তে ভিনিসিয়ুস জুনিয়র প্রায় নিশ্চিত পছন্দ। এছাড়া রায়ান, মাতেউস কুনহা ও ইগর থিয়াগোও দলে জায়গার দাবিদার। চোট কাটিয়ে রাফিনহার ফেরার সম্ভাবনাও রয়েছে। ফলে পুরোপুরি ম্যাচ ফিট না হওয়া নেইমারের জন্য শুরুর একাদশে জায়গা করে নেওয়া সহজ হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি বন্ধক-ব্যাংকঋণ নেওয়া দিয়া মির্জা যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল

1

জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন কী নেইমার?

2

দিল্লিতে পুতিন-মোদি বৈঠক, যা আলোচনা হলো

3

এনজো ফার্নান্দেজকে টানতে ২ হাজার কোটির প্রস্তাব ম্যানসিটির

4

হ্যাটট্রিকে ক্লোসার রেকর্ড ছুঁলেন মেসি

5

৩ পৃষ্ঠার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে নিয়েই দেশ ছাড়েন শেখ হা

6

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো

7

সারা দুতার্তের অভিশংসন বিচার শুরু হচ্ছে আগামী সপ্তাহে

8

ঈদযাত্রায় রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা

9

হাসপাতালে অসুস্থ বাবা, জমির দলিলে সই নেওয়ার চেষ্টা মেয়ের

10

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে: স্বে

11

টাঙ্গাইলের কারাগারেও বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া

12

লেবাননে ভয়াবহ ইসরাইলি হামলায় নিহত ১০

13

এমআরটি প্রকল্পের ধীরগতিতে চরম ভোগান্তি

14

নতুন বাসভাড়া কার্যকর

15

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন

16

রূপপুরে জ্বালানি লোডিংয়ের ঐতিহাসিক যাত্রা শুরু

17

মাহফুজ আলম–এমপি সেলিমের পাল্টাপাল্টি অভিযোগে বিতর্ক

18

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাড়ছ

19

আইপিএলে একা সূর্যবংশীই জিতলেন পাঁচ পুরস্কার

20