অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত



ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। ১৯ জুলাই রাতে বিশ্বকাপের এই চূড়ান্ত লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। তবে এই ম্যাচের আগে দলটাকে শঙ্কায় রেখেছে ‘জুলাই’। কারণ ইতিহাস বলছে এই মাসে কখনোই বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা, ৩ ফাইনাল খেলে হেরেছে ৩টিতেই। এবারের ফাইনাল সেই ইতিহাস বদলে দেওয়ার সুযোগ এনে দিয়েছে দলটির সামনে।

আর্জেন্টিনা এর আগে তিনবার বিশ্বকাপ জিতেছে। ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে শিরোপা ঘরে তোলে তারা। তবে এই তিনটি জয়ের কোনোটিই জুলাই মাসে আসেনি।


১৯৭৮ সালে নিজেদের মাটিতে প্রথম শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই ফাইনাল হয়েছিলো ২৫ জুন। নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম বিশ্বকাপ জেতে তারা।

১৯৮৬ সালে মেক্সিকোতে দ্বিতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। দিয়েগো ম্যারাডোনার হাত ধরে আসা সেই ফাইনালও হয়েছিলো জুন মাসে, ২৯ তারিখে। পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়েছিলো তারা।

সবশেষ ২০২২ সালে কাতারে তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে ফ্রান্সকে হারিয়ে সেই জয় আসে। তবে সেই ফাইনাল হয়েছিলো ডিসেম্বর মাসে, ১৮ তারিখে। কারণ কাতারের গরম আবহাওয়ার জন্য সেবার বিশ্বকাপ শীতকালে আয়োজন করা হয়েছিলো।

৩ বিশ্বকাপ জিতলেও আর্জেন্টিনা ফাইনালে খেলেছে সব মিলিয়ে ৬ বার। বাকি তিন ফাইনালের তিন বারই খেলা হয়েছে এই জুলাই মাসে। প্রথম বিশ্বকাপের ফাইনালে খেলা হয়েছিলো ১৯৩০ সালের ৩০ জুলাই। সেদিন উরুগুয়ের কাছে ৪-২ গোলে হারে আর্জেন্টিনা।

এরপরের জুলাই মাসে বিশ্বকাপে ফাইনালটা আর্জেন্টিনা খেলেছে ১৯৯০ সালে। দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা সেবার ৮ জুলাই মাঠে নেমে জার্মানির কাছে হারে ১-০ গোলে। 

জুলাইয়ের ফাইনালের তেঁতো স্বাদ মেসিও নিয়েছেন। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল হয়েছিলো ১৩ জুলাই। সেবারও ১-০ গোলে জার্মানির কাছে হারতে হয় আর্জেন্টিনাকে।

এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনালও হচ্ছে জুলাই মাসেই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলে আয়োজিত এই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ২০ জুলাই। স্পেনের বিপক্ষে এই ম্যাচ জিততে পারলে জুলাই মাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার রেকর্ড গড়বে আর্জেন্টিনা।

লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপে দলটির সামনে তাই দুটো লক্ষ্য। একদিকে শিরোপা ধরে রাখা, অন্যদিকে নতুন এক ইতিহাস গড়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান শামসুল আবেদীন আর নেই

1

ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান সেনাবাহিনী

2

বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকা

3

আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিত করলেন ট্রাম্প

4

বিশ্বকাপে মেসিদের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের’ তাল

5

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

6

সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন

7

তৃণমূলের শেষ, নাকি বিজেপির শুরু? জানা যাবে আজ

8

লিগস কাপের ইতিহাসে মেসিই এখন সর্বোচ্চ গোলদাতা

9

রামিসা হত্যার রায় আজ, আদালতে আসামিরা

10

কৈলাস দর্শনের স্বপ্ন পূরণ করতে গিয়ে নেপালে নিখোঁজ দম্পতি, অ

11

মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ১১

12

নিজের জীবনের বিনিময়ে সন্তানকে বাঁচালেন ফুটবলারের স্ত্রী

13

চুক্তি হলে খুলবে হরমুজ প্রণালী: ইরান

14

মিশরকে হারিয়ে প্রস্তুতিতে জয় পেল ব্রাজিল

15

অনুশীলনে মেসির শটে ভাঙল ফটোগ্রাফারের ক্যামেরা

16

রিয়ালকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ার্ন

17

লম্বা চুল মিস করেন হালান্ড, ব্রাজিলবধ নিয়েও মুখ খুললেন

18

ব্রাজিল-মরক্কো ম্যাচেও মিলে গেল সেই বাজপাখির ভবিষ্যদ্বাণী

19

কিউবা দখল নিয়ে রসিক মন্তব্যে নতুন বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

20