অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্স-প্যারাগুয়ের বিতর্কে ভরা ম্যাচ দেখল ফুটবল বিশ্ব

ছবি: সংগৃহীত



বিশ্বকাপে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচে জোর বিতর্ক। একের পর এক ফাউল, বাজে ট্যাকল, উত্তপ্ত বাক্যবিনিময়, সংঘর্ষ, এমনকী হাতাহাতি।

শেষ ষোলোর ম্যাচে ফুটবলে যতটা না শিরোনামে আসছে তারচেয়েও বেশি শিরোনামে বিতর্ক। এমন পরিস্থিতি তৈরি হল যে প্যারাগুয়ের গোলরক্ষক ওর্ল্যান্ডো গিল ম্যাচ শেষে ফ্রান্স অধিনায়ক এমবাপ্পের  দিকে বল ছুড়ে মারলেন। এমনকী ম্যাচ শেষে গিলের সঙ্গে করমর্দনও করলেন না এমবাপ্পে।

গত শনিবার রাতে শেষ ষোলর ম্যাচে কঠিন পরীক্ষায় পড়ে ফ্রান্স।


প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে বেশ কষ্ট করতে হয় দিদিয়ের দেশঁর দলকে। আগাগোড়া দাপট বজায় রাখলেও গোলের দেখা মিলল ৭০ মিনিটে গিয়ে। পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ফ্রান্স। শারীরিক ফুটবল ও আটসাঁট রক্ষণে প্যারাগুয়ে এতটাই বেগ দেয় ফ্রান্সকে যে ফরাসি ফুটবলাররা রীতিমতো বিরক্ত হয়ে গিয়েছিলেন।

ম্যাচের শেষে দেখা যায় কিলিয়ান এমবাপ্পে সমর্থকদের দিকে তাকিয়ে জয়ের উচ্ছ্বাসে মেতেছে। ঠিক সেসময় প্যারাগুয়ের গোলরক্ষক ওর্ল্যান্ডো গিলকে দেখা যায় একটি বল এমবাপের দিকে ছুড়ে মারতে। 

কেন এমন করলেন তিনি? প্যারাগুয়ে গোলরক্ষক বলছেন, এমবাপে আমাকে রীতিমতো বিরক্ত করে দিয়েছিল। ম্যাচ শেষে আমি ওর সঙ্গে করমর্দন করতে চেয়েছিলাম কিন্তু ও আমাকে উপেক্ষা করে। তাই মাথাটা গরম হয়ে গিয়েছিল।

তবে বিতর্কটা ওখানেই শেষ হয়েছে।
গিল যতই দাবি করুন বিতর্ক ওখানেই শেষ, ব্যাপারটা ওখানেই থামেনি। ফরাসি ফুটবলাররা পরে প্যারাগুয়েকে তোপ দেগেছেন। এমনকী ফিফাও বিষয়টি খতিয়ে দেখেছে বলে জানা গেছে।

এদিকে জিতলেও দলের পারফরম্যান্সে খুব একটা সন্তোষ প্রকাশ করতে পারেননি ফ্রান্সের কোচ-খেলোয়াড়রা। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ৬ বছর পর ফের ভারত-চীন সীমান্ত বাণিজ্য চালু

1

নেইমারকে নিয়ে মন্তব্য করে ভাইরাল,কে এই জাপানি ফুটবলার?

2

ইরান চুক্তিতে নেতানিয়াহুর রাজনৈতিক সংকট তীব্র

3

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আমাদের তারুণ্য

4

এবার সৌদিকে রুখে ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

5

হেডে গোল করার বাজি জিতে কোচের কাছে উপহার চাইলেন ভিনি

6

যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে অভিযান চলবে : ইসরাইল

7

ব্রাজিলের কীর্তি স্পর্শ ফ্রান্সের

8

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : ডিএমপি

9

রোনালদোই পর্তুগাল দলের আদর্শ: কোচ মার্তিনেজ

10

স্পেনের শিরোপার আড়ালে বিশ্বকাপে ঘটেছে আরও বড় ইতিহাস

11

নেপালে জেন জি বিক্ষোভে নিহত ১৯

12

ভারতের ৫ রাজ্যের বিধানসভা ফলাফল: কোথায় কে গড়ছে সরকার

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

15

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার

16

ফিফাকে নেতৃত্ব দেওয়ার জন্য ইনফান্তিনো ভুল ব্যক্তি: ব্রিটিশ প

17

দীর্ঘ বিরতির পর খুলছে ইরানের শেয়ারবাজার

18

আছিয়া-রামিসা হত্যা মামলার শুনানি দ্রুত চাইলেন অ্যাটর্নি জেনা

19

স্পিকারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

20