অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ জিতেই প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙলেন নিকো উইলিয়ামস

ছবি: সংগৃহীত



২০২৬ বিশ্বকাপ জয়ের আনন্দ এখনও স্পেনজুড়ে উদযাপিত হচ্ছে। তবে ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের ঠিক পরেই ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তনের মুখোমুখি হলেন স্পেনের তরুণ তারকা নিকো উইলিয়ামস। দীর্ঘদিনের প্রেমিকা আইনহি গার্সিয়ার সঙ্গে প্রায় দুই বছরের সম্পর্কের ইতি টেনেছেন অ্যাথলেটিক বিলবাওয়ের এই উইঙ্গার।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ফেরান তোরেসের একমাত্র গোলের অ্যাসিস্ট করেছিলেন নিকো। সেই ম্যাচে ১-০ ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। কিন্তু শিরোপা জয়ের মাত্র ১০ দিনের মাথায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তার ব্যক্তিগত জীবন।

স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির সিসিলি উপকূলে ছুটি কাটাতে গিয়ে একটি বিলাসবহুল ইয়টে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন নিকো। সেখানে কয়েকজন নারীর উপস্থিতিও ছিল। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে এক নারীকে জড়িয়ে থাকতে দেখা যায় স্পেনের এই তারকাকে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন, বিশেষ করে সম্পর্ক ভাঙার পেছনে পরকীয়ার অভিযোগ নিয়ে।

তবে স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, সম্পর্কের অবসানের পেছনে বিশ্বাসঘাতকতার কোনো প্রমাণ নেই। নিকো ও আইনহির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, দুজনের সম্মতিতেই সম্পর্কের ইতি টানা হয়েছে। বিশ্বকাপের আগেই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল এবং সেই পরিস্থিতির ধারাবাহিকতায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই তথ্য প্রথম প্রকাশ করেন স্প্যানিশ সাংবাদিক জাভি দে হয়োস। তিনি দাবি করেন, সাবেক এই জুটির ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলেই বিষয়টি নিশ্চিত হয়েছেন। যদিও ইয়টের ছবিগুলো প্রকাশের পরই বিচ্ছেদের বিষয়টি আরও বেশি আলোচনায় আসে।

বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও পরিবর্তন দেখা গেছে। আইনহি গার্সিয়া ইনস্টাগ্রামে নিকোকে আনফলো করেছেন। অন্যদিকে নিকোও নিজের অ্যাকাউন্ট থেকে সাবেক প্রেমিকার সঙ্গে থাকা সব ছবি মুছে ফেলেছেন। বর্তমানে তার প্রোফাইলে শুধুই ইতালি ও স্পেনে কাটানো ছুটির মুহূর্তের ছবি দেখা যাচ্ছে।

মাত্র কয়েক সপ্তাহ আগেও অবশ্য চিত্রটা ছিল ভিন্ন। নিকোর ২৪তম জন্মদিনে আইনহি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, "যে মানুষটি আমার জীবন আলোকিত করে, তাকে শুভ জন্মদিন। আমি তোমাকে ভালোবাসি।" নিকোও ভালোবাসার বার্তায় সাড়া দিয়েছিলেন।

বিচ্ছেদের আগে আইনহির শেষ পোস্টেও ছিল আবেগঘন বার্তা। কয়েকটি ছবির সঙ্গে তিনি লিখেছিলেন, ‘আত্মাকে নতুন করে শক্তি জোগাতে কিছু শান্ত দিনের প্রয়োজন।’ পরে সেই পোস্ট নতুন করে আলোচনায় আসে।

আইনহি গার্সিয়া পেশায় একজন প্রকৌশলী। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার পাশাপাশি শিক্ষকতাও করেন। বাস্ক অঞ্চলের বাসিন্দা আইনহি ব্যক্তিগত জীবন সবসময় আড়ালেই রাখতে পছন্দ করতেন। নিকোর সঙ্গে জনসমক্ষে খুব কমই দেখা গেছে তাকে।

২০২৪ সালে শুরু হয়েছিল নিকো ও আইনহির সম্পর্ক। তবে ২০২৬ বিশ্বকাপ চলাকালে স্পেনের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তাদের সম্পর্কও গণমাধ্যমে বেশি আলোচনায় আসে। কিন্তু বিশ্বকাপ জয়ের অল্প সময়ের মধ্যেই সেই সম্পর্কের ইতি টানলেন স্পেনের অন্যতম জনপ্রিয় এই ফুটবলার।

এখন ব্যক্তিগত জীবনের এই অধ্যায় শেষ করে নতুন মৌসুমের প্রস্তুতিতে মনোযোগ দিতে চান নিকো উইলিয়ামস। তবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দের মাঝেও তার সম্পর্ক ভাঙার ঘটনা স্প্যানিশ ক্রীড়াঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

1

অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা

2

মার্তিনেসকে ঘিরে স্বস্তি আর্জেন্টিনার

3

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্

4

আজ ৫৩তম জন্মদিন শচীন টেন্ডুলকারের

5

মা মানেই নিরবচ্ছিন্ন দায়িত্ব, ভালোবাসা আর ত্যাগের এক অনন্ত গ

6

মুখে নয়, মাঠেই হবে লড়াই

7

চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই : ট্রাম্প

8

২৫ শতাংশ মুনাফা বেড়েছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানির

9

আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি!

10

‘কী জাদু করিয়া মেসি মায়া লাগাইছে’ বাংলায় ফিফার পোস্ট

11

মমতাকে খোঁচা দিলেন শুভেন্দু

12

বাংলা নববর্ষ ১৪৩৩: ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা

13

হামের উপসর্গে একদিনে ১৬ শিশুর মৃত্যু

14

চুক্তি না হলে ধ্বংসের হুঁশিয়ারি: ইরানকে কঠোর বার্তা ট্রাম্পে

15

বিজেপি সভাপতিকে চিঠি দিলেন তারেক রহমান

16

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

17

২০ বছর অপেক্ষার পর পাকিস্তানি দম্পতির স্বপ্ন পূরণ

18

ইরান যুদ্ধের অবসানে চুক্তি খুব কাছাকাছি: ট্রাম্প

19

বিশ্বকাপে লোগো ঢেকে আলোচনায় জিলেটের অভিনব কৌশল

20