অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত



কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই নকআউটে জায়গা করে নিয়েছেন। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে নকআউট নিশ্চিত করা আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি এবার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। এর আগে লিওনেল মেসিকে বিশেষভাবে সম্মান জানানোর ঘোষণা দিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস।

আর্জেন্টিনার রেডিও স্টেশন রেডিও সুপার দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কেপ ভার্দে জাতীয় দলের পক্ষ থেকে মেসিকে ১০ নম্বর জার্সি উপহার দেওয়ার চেষ্টা করবেন।

নেভেস বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে মেসিকে সম্মান জানাতে জাতীয় দলের পক্ষ থেকে তার জন্য ১০ নম্বর জার্সি নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

মেসির প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথাও তুলে ধরেন কেপ ভার্দের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘মেসি একজন মহান অনুপ্রেরণা। কেপ ভার্দেতে তিনি অত্যন্ত সম্মানিত একজন ফুটবলার। আমাদের অনেক মানুষের কাছে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। তিনি ফুটবলের শ্রেষ্ঠত্ব, নিখুঁত রূপ এবং বিশ্ব ফুটবলের সেরা প্রতিচ্ছবি।’

বিশ্বকাপে কেপ ভার্দের যাত্রাও ছিল দারুণ চমকপ্রদ। প্রথম ম্যাচে স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পর উরুগুয়ের সঙ্গে ২-২ এবং সৌদি আরবের বিপক্ষে ০-০ গোলে ড্র করে দলটি। গোলরক্ষক ভোজিনিয়ার নেতৃত্বে দুর্দান্ত রক্ষণাত্মক পারফরম্যান্সে সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় কেপ ভার্দে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের চমক

1

আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি, স্বরাষ্ট্রমন্ত্রীকে জ

2

মাত্র এক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন থালাপতির প্রার্থী

3

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল

4

বিশ্বকাপ ঘিরে হোয়াটসঅ্যাপের নতুন ৪ ফিচার

5

ইরানে নতুন বিমান হামলার চিন্তায় যুক্তরাষ্ট্র

6

প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকা বাংলাদেশের আর্জেন্টিনা-প্রেম

7

ঘুমন্ত অবস্থায় সা'পে'র কা'ম'ড়, প্রা'ণ গে'ল শি'শু'র

8

নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

9

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : ডিএমপি

10

এবারের বিশ্বকাপের সেরা ২ দলের নাম জানালেন ইয়ামাল

11

ট্রাম্প যার হাতে বিশ্বকাপ দেখতে চায়

12

ঝুঁকি এড়াতে নতুন যে কৌশল স্কালোনির

13

নাতি থিয়াগোর জন্য একটি ছোট গোল্ডেন বুট কিনেন হোর্হে মেসি

14

ব্যাচেলর পয়েন্টে ব্রাজিল বনাম আর্জেন্টিনা লড়াই

15

স্মার্টফোন শুধু যন্ত্র নয় বিশ্বস্ত সঙ্গী

16

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল হামলার দাবি

17

মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা

18

সুইজারল্যান্ডে শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়ন

19

ময়মনসিংহের সাহিত্য-সংস্কৃতির জাগরণে কেদারনাথ মজুমদারের অনন্

20