অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মেসির উচ্ছ্বসিত প্রশংসা করলেন স্পেনের অধিনায়ক রদ্রি

ছবি: সংগৃহীত


 
রোববার (১৯ জুলাই) নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপা নির্ধারণী এই লড়াইয়ের আগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে কীভাবে সামলাতে চান, সেই পরিকল্পনার কথা খোলাখুলিই জানিয়েছেন স্পেনের অধিনায়ক রদ্রি।

স্প্যানিশ সংবাদমাধ্যম দিওরিও আস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার বলেন, ‘প্রথমত, তাকে বক্সের কাছ থেকে দূরে রাখতে হবে। দ্বিতীয়ত, যখন আমাদের রক্ষণ সামলাতে হবে, তখন তার আরও কাছাকাছি থাকতে হবে এবং আরও আক্রমণাত্মকভাবে ডিফেন্ড করতে হবে।

রদ্রির মতে, স্পেনের স্বাভাবিক খেলার ধরনই হতে পারে মেসিকে আটকে রাখার সবচেয়ে কার্যকর উপায়।

তিনি বলেন, ‘আমরা এমন একটি দল, যারা সামনে থেকেই প্রেস করে প্রতিপক্ষকে পেছনের দিকে খেলতে বাধ্য করে। আমার মনে হয়, রোববারের ম্যাচে এটিই হবে মূল চাবিকাঠি।

তবে লিওর মতো একজন ফুটবলার, যে প্রায়ই অপ্রত্যাশিত কিছু করে বসে, তাকে নিয়ে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।’
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা ৩৯ বছর বয়সী মেসিকে নিয়েও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রদ্রি।

তিনি বলেন, ‘মেসি নিজেই নিজের পরিচয়। ব্যক্তিগত অর্জনের বাইরে তার পুরো ক্যারিয়ারই তার হয়ে কথা বলে। এত বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলে যাওয়া, ৩৯ বছর বয়সেও এমন ফর্মে থেকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়া সত্যিই অবিশ্বাস্য।’

রদ্রি আরও মনে করেন, মেসি শুধু একজন খেলোয়াড় নন, আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় অনুপ্রেরণার নামও। তিনি বলেন, ‘আর্জেন্টিনার জন্য সে শুধু একজন খেলোয়াড় নয়। সে তাদের সবচেয়ে বড় ভরসা, তাদের নেতা। তবে আমাদের পুরো আর্জেন্টিনা দলকেই ম্যাচের প্রতিটি পর্যায়ে নিয়ন্ত্রণে রাখতে হবে।’

এটি হবে মেসির ক্যারিয়ারের তৃতীয় এবং সম্ভবত শেষ বিশ্বকাপ ফাইনাল। কাতার ২০২২ শিরোপা জয়ের পর এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা। অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে মরিয়া স্পেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সরকার ভাবছে সব দখল করবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল: নাহিদ

1

আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার

2

দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

3

মেসির উচ্ছ্বসিত প্রশংসা করলেন স্পেনের অধিনায়ক রদ্রি

4

ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাবেন যেভাবে

5

চাইলেই ব্রাজিলের হয়ে খেলতে পারতেন মেসি,জেনে নিন কিভাবে?

6

ইরানের ১০ প্রদেশে বন্যা সতর্কতা, ভারী বর্ষণ ও ঝড়ের শঙ্কা

7

জলাবদ্ধতায় ডুবেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

8

আমার বুক ফেটে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে: মেসি

9

সলামী আন্দোলনে অবসরের সুযোগ নেই: সেলিম উদ্দিন

10

তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

11

মক্কা-মদিনায় হুতিদের হামলার তীব্র নিন্দা ওআইসির

12

টি-টোয়েন্টি থেকে বিরতির ভাবনায় সালমান

13

শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্

14

গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

15

রামিসা হত্যা রায় দ্রুত কার্যকরের ইঙ্গিত আইনমন্ত্রীর

16

আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: ফ্রান্সের কোচ দেশম

17

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

18

গ্রেফতারের অতীত ঘিরে নতুন বিতর্কে কাশ প্যাটেল

19

নকআউটে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? জেনে নিন

20