অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

৩২ মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বকাপে অবিশ্বাস্য কীর্তি গড়লেন ফ্রান্সের তারকা দেম্বেলে

ছবি: সংগৃহীত



নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ৩২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

 যার শুরু হয়েছিল ম্যাচের সপ্তম মিনিটে। আর ৩২ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক।


বোস্টনে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ফ্রান্স, আর সেই আক্রমণের কেন্দ্রবিন্দুতেই ছিলেন দেম্বেলে। তার দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমার্ধেই কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফরাসিরা।

এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে হ্যাটট্রিক করা তৃতীয় ফরাসি ফুটবলার হলেন দেম্বেলে। এর আগে এই কীর্তি গড়েছিলেন ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফন্টেইন ও কিলিয়ান এমবাপে।

বিশ্বকাপের দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড এখনো অস্ট্রিয়ার এরিখ প্রোবস্টের দখলে। ১৯৫৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের প্রথম ২৪ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করেছিলেন তিনি। প্রায় ৭২ বছর ধরে অক্ষুণ্ন থাকা সেই রেকর্ডের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছেন দেম্বেলে। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এটি এখন দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক।

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে ৮০০-এর বেশি ম্যাচে এখন পর্যন্ত হ্যাটট্রিক হয়েছে মাত্র ৫৬টি। সেই বিবেচনায় দেম্বেলের এই কীর্তির গুরুত্ব আরও বেড়ে যায়।

ম্যাচের সপ্তম মিনিটেই প্রথম গোল করে নিজের উপস্থিতি জানান দেন দেম্বেলে। ডান পায়ের নিখুঁত শটে বল জালের বাঁ কোণে পাঠিয়ে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি।

২০ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে করেন দ্বিতীয় গোল। এরপর থেকেই চাপে পড়ে যায় নরওয়ের রক্ষণভাগ। ফরাসি আক্রমণের গতি সামলাতে হিমশিম খেতে থাকে তারা।

হ্যাটট্রিক পূর্ণ করতে দেম্বেলের সময় লাগে আর মাত্র ১২ মিনিট। ৩২ মিনিটে বাঁক খাওয়া অসাধারণ এক শটে গোলরক্ষককে পরাস্ত করে নিজের তৃতীয় গোলটি করেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার অনেক আগেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ফ্রান্সের হাতে তুলে দেন এই তারকা ফরোয়ার্ড।

এই কীর্তির মাধ্যমে ১৯৯৪ সালের পর প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের প্রথমার্ধেই হ্যাটট্রিক করার নজিরও গড়লেন দেম্বেলে। প্রায় তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখলেন তিনি।

ফ্রান্সের ফুটবল ইতিহাসে জাস্ট ফন্টেইন এক কিংবদন্তি নাম। ১৯৫৮ বিশ্বকাপে প্যারাগুয়ে ও পশ্চিম জার্মানির বিপক্ষে দুটি হ্যাটট্রিক করেছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় আর কোনো ফরাসি ফুটবলার বিশ্বকাপে হ্যাটট্রিক করতে পারেননি।

সেই অপেক্ষার অবসান ঘটান কিলিয়ান এমবাপে। ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তিন গোল করেছিলেন তিনি। যদিও টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া হয় ফ্রান্সের।

এবার সেই গৌরবময় তালিকায় নিজের নাম যোগ করলেন দেম্বেলে। বিশ্বকাপের মঞ্চে ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করা ফুটবলারদের বিশেষ ক্লাবে জায়গা করে নিয়ে তিনি আরও একবার প্রমাণ করলেন, কেন তাকে বর্তমান সময়ের অন্যতম সেরা আক্রমণভাগের ফুটবলার বলা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঠে হঠাৎ ড্রোন, আতঙ্কে ফুটবলাররা

1

ইকুয়েডরের বিপক্ষে ২ গোলে এগিয়ে মেক্সিকো

2

এবার এমবাপ্পেকে সিনেটরের হুমকি, ‘তোমার কোনো ধারণাই নেই আমি ক

3

অপরিবর্তিত একাদশেই মাঠে নামবে আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের এ

4

মরিয়ম নওয়াজের মেয়ের বিয়ে, যে বন্ধুত্বে জুড়েছিল দুই পরিবার

5

ঢাকার ১১ ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক

6

মেসির সঙ্গে কাঁদলেন স্কালোনিও

7

কাজের মাঝে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে গেলে কী করণীয়

8

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে ন্যাটো মিত্রদের বৈঠক

9

বাংলার পবিত্র ভূমিতে নতুন সূর্যোদয় হয়েছে: নরেন্দ্র মোদি

10

অন্তর্বর্তীর অদক্ষতায় ফোকলা অর্থনীতি

11

দেশে আর অগণতান্ত্রিক কর্মকাণ্ড হবে না: জয়নুল আবদিন ফারুক

12

ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে জার্মানির শক্তির বার্তা

13

ইরানের প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র, পর্যালোচনায় তেহরান

14

নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

15

সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কী ছিল সেই ব্যাগে?

16

হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

17

‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীকে ভয়, যুবককে গ্রেপ্তারের পর দেখা গেল

18

ইরান হামলায় ব্যবহৃত হয়েছিল মাস্কের এআই গ্রক

19

মুটিয়ে যাবে বিশ্বের ৫০ কোটির বেশি শিশু

20