অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘নোংরা ফুটবল’ খেলেই জিতেছে ফ্রান্স, স্বীকার করলেন এমবাপ্পে

ছবি: সংগৃহীত



কী হয়নি ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচে? একের পর এক ফাউল, বাজে ট্যাকল, উত্তপ্ত বাক্যবিনিময়, সংঘর্ষ ও হাতাহাতি

ফুটবলপ্রেমীরা যখন ফ্রান্সের কাছ থেকে আগের ম্যাচগুলোর মতো শেষ ষোলোর ম্যাচেও সুন্দর, আভিজাত্যপূর্ণ ও চোখধাঁধানো কিছু কৌশলের প্রদর্শনী আশা করেছিলেন, তখনই যেন ধোঁকা খেলেন। কারো কারো এখনো বিশ্বাস হচ্ছে না, দিদিয়ের দেশমের দল এমন খেলা খেলল কী করে!

ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে পেনাল্টি থেকে একমাত্র গোল করে শেষ পর্যন্ত ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

কিন্তু ফল ছাপিয়ে প্যারাগুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত ঘটনাগুলোই বেশি সামনে আসছে। 

এমবাপ্পে অবশ্য স্বীকার করেছেন, নোংরা ফুটবল খেলেই শেষ আটে জায়গা করে নিয়েছে তার দল। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের এই তারকা স্ট্রাইকার বলেছেন, ‘ওরা ভেবেছিল, আমরা বুঝি শুধু সুন্দর ফুটবল খেলতে মাঠে নামব। কিন্তু না; প্রয়োজন হলে আমরাও কঠিন ও নোংরা ফুটবল খেলতে জানি।

এমবাপ্পের দাবি, ম্যাচজুড়ে দুই দলের মনস্তাত্ত্বিক লড়াই চলেছে। সেই লড়াইয়েও ফ্রান্সই এগিয়ে ছিল, ‘প্রয়োজনে আমরা হাত নোংরা করতেও প্রস্তুত। সেই নোংরা খেলাতেও আমরা ওদের চেয়ে ভালো ছিলাম। ওরা আমাদের মানসিকভাবে অস্থির করার চেষ্টা করেছিল।

কিন্তু আমরাই উল্টো ওদের মাথা গরম করে দিয়েছি।’
ম্যাচে মোট চারটি হলুদ কার্ড দেখিয়েছেন উজবেক রেফারি ইলগিজ তানতাশেভ। এর মধ্যে তিনটিই দেখেছে ফ্রান্স।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে যে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেটি আগে থেকেই জানা ছিল এমবাপ্পের, ‘আমরা জানতাম, কী ধরনের ম্যাচ অপেক্ষা করছে। আমার মনে হয়, আজ আমরা সেটি খুব ভালোভাবেই সামলেছি।

ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। ২০২২ সালে কাতার বিশ্বকাপের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছিল ফ্রান্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিম উপকারী হলেও জানুন কারা সতর্ক থাকবেন ও কী পরিমাণ খাবেন

1

সত্যিই কি ভিটামিন সি সর্দি সারায়

2

নকআউটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে কানাডা

3

বিশ্বকাপে বিশ্ব অর্থনীতির জয়গান

4

হজ শেষে শুরু হলো ওমরাহ ভিসা আবেদন

5

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

6

নেইমারকে সম্মান জানাতে বিশেষ ম্যাচ আয়োজন করছে ব্রাজিল

7

ইবির বাসে মারধরকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর

8

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

9

বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির

10

আত্মহত্যা প্ররোচনা মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

11

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ ও রাফে সালামান

12

মেসির সঙ্গে ভাইরাল হওয়া বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন বেলিংহ্য

13

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

14

২৪ ম্যাচে ২৭ ফ্লাইট, ইনফান্তিনোর সফর ঘিরে প্রশ্ন

15

নির্বাচনী ঝুঁকিতে নেতানিয়াহু

16

চীনের ২৩ খাতে সহযোগিতা প্রস্তাব, সফরে চুক্তির সম্ভাবনা

17

দেশমকে আবেগঘন বিদায়বার্তায় যা বললেন এমবাপ্পে

18

দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর

19

ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ

20