ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

৭ গোল দিল তৌসিফের আর্জেন্টিনা

প্রীতি ম্যাচের একটি দৃশ্য

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবার আলোচনায় এসেছেন অভিনয়ের কারণে নয়, বরং ফুটবল মাঠের এক মজার অভিজ্ঞতা নিয়ে। একটি প্রীতি ফুটবল ম্যাচে তার দল আর্জেন্টিনা ব্রাজিলকে ৭-২ গোলে হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাচের ফল প্রকাশ করেন তৌসিফ। পোস্টে তিনি লেখেন, ‘চূড়ান্ত স্কোর: আর্জেন্টিনা ৭-২ ব্রাজিল।’ সঙ্গে ম্যাচের দুটি ছবিও শেয়ার করেন তিনি।

ছবিগুলোতে দেখা যায়, আকাশি-সাদা জার্সি পরা আর্জেন্টিনা দলের সদস্যদের সঙ্গে রয়েছেন তৌসিফ নিজেও। অন্যদিকে প্রতিপক্ষ দল ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ-সবুজ জার্সিতে মাঠে নামে। দুই দলের মধ্যকার এই প্রীতি ম্যাচেই বড় ব্যবধানে জয় পায় তৌসিফের দল।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া। বিশেষ করে আর্জেন্টিনা সমর্থকেরা ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের ঐতিহাসিক জয়ের প্রসঙ্গ টেনে নানা ধরনের হাস্যরসাত্মক মন্তব্য করতে থাকেন।

অনেকেই মন্তব্যে লিখেছেন, ‘৭ সংখ্যাটি যেন ব্রাজিলের জন্য অস্বস্তির প্রতীক।’ কেউ কেউ আবার এটিকে ফুটবল সমর্থকদের চিরচেনা খুনসুটির অংশ হিসেবেই দেখছেন।

মন্তব্যের ঘরে তৌসিফ মাহবুবও মজার ছলে লিখেছেন, ‘আমি মজা করছি না, আসলেই ৭-২ গোলে হেরেছে ব্রাজিল।’ তার এই মন্তব্য ভক্তদের মধ্যে আরও হাস্যরসের জন্ম দেয়।

ফুটবলপ্রেমী তারকাদের তালিকায় তৌসিফ মাহবুবের নাম নতুন নয়। তবে এবার মাঠের ফলাফল নিয়েই তিনি নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তার এই পোস্টে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের পুরোনো প্রতিদ্বন্দ্বিতা আবারও নতুন করে সামাজিক মাধ্যমে প্রাণ ফিরে পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করল জাপান

1

রাতভর মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়?

2

দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

3

হাফটাইম: কলম্বিয়া ১-০ ঘানা

4

ইসরায়েলকে স্বীকৃতি না দিলে পারমাণবিক চুক্তি বাতিল: ট্রাম্প

5

ইরানকে ঘিরে নতুন কৌশলগত জোট

6

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩

7

মেট্রোরেল চলবে রাত ১০টার পরও, যুক্ত হচ্ছে ১০ ট্রেন

8

আদালতে সোহেল ও তার স্ত্রী

9

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার আহ্বান মাখোঁর

10

রাজধানীতে মাছের দাম ঊর্ধ্বমুখী, চাপে মধ্যবিত্ত ক্রেতারা

11

কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রার্থীকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থ

12

ওদের ১ জন মেসি থাকলে আমাদের ২৬ জন মেসি আছে

13

দেশকে অস্থিতিশীল করতে অপশক্তি সক্রিয়: ইউনুছ আহমাদ

14

শাকিরা-পিকের ব্যবহৃত বাড়ি কিনলেন বিশ্বকাপজয়ী ইয়ামাল, খরচ কত?

15

ফিফার ব্যাখ্যা মানতে নারাজ নরওয়ের কোচ

16

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস

17

মেসিকে ছাড়া কেমন হবে আর্জেন্টিনা দল?

18

পাকিস্তানে এ-লেভেল প্রশ্ন ফাঁসের অভিযোগ

19

জার্মান বধের নায়ক গিল, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিল

20