অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

ছবি: সংগৃহীত



বিশ্বকাপে চলছে দুই মহাতারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের গোলযুদ্ধ। এক ম্যাচে মেসি এগিয়ে যাচ্ছেন, পরের ম্যাচেই সমতায় ফিরছেন এমবাপ্পে।

সর্বশেষ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আর্জেন্টাইন অধিনায়ককে ছুঁয়েছেন ফরাসি তারকা। তবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখনো মেসির পেছনেই রয়েছেন তিনি।

কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপ ক্যারিয়ারের ১৬টি এবং লিওনেল মেসি ১৩টি গোল নিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছিলেন। দুই তারকার লড়াই চলছে যেন মিউজিক্যাল চেয়ারের মতো। ফ্রান্স ও আর্জেন্টিনার জয়যাত্রার পাশাপাশি চলছে এমবাপ্পে-মেসির শীর্ষ গোলদাতা হওয়ার প্রতিযোগিতাও।

গতবারের মতো এবারও গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন মেসি ও এমবাপ্পে। গতকাল কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার ৩-২ গোলের কষ্টার্জিত জয়ে প্রথম গোলটি করেন মেসি। টুর্নামেন্টে নিজের সপ্তম গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে পেছনে ফেলেন আর্জেন্টিনা অধিনায়ক।

যদিও রাতেই প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেন এমবাপ্পে। নিজের সপ্তম গোল করে তিনি আবারও মেসির সঙ্গে সমতায় ফেরেন। আগামী ৭ জুলাই আটলান্টা স্টেডিয়ামে মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচে ফরাসি তারকাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাবেন মেসি।

গতকাল প্রথম খেলোয়াড় হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে সাত বা তার বেশি গোল করার কীর্তি গড়েন মেসি। পরে একই কীর্তিতে নাম লেখান এমবাপ্পেও।

যদিও সর্বকালের শীর্ষ বিশ্বকাপ গোলদাতার তালিকায় এখনো এগিয়ে আছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে নিজের সংখ্যা ১৮-তে নিয়ে যান তিনি। এরপর জর্ডান ও কেপ ভার্দের বিপক্ষে আরও দুটি গোল করে বিশ্বকাপে তার মোট গোল দাঁড়ায় ২০টি।

অন্যদিকে, রাতে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপে নিজের ১৯তম গোলটি করেন এমবাপ্পে। ফলে সর্বকালের তালিকায় এখনো মেসির এক গোল পেছনেই রয়েছেন তিনি।

এদিকে, নরওয়ের আর্লিং হলান্ড ও ইংল্যান্ডের হ্যারি কেইন পাঁচটি করে গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে বিএনপির দলীয় অভ্যু

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

3

দিনের আলোতেই আমিরাতে দেখা গেল জিলহজের নতুন চাঁদ

4

একই দলে খেলতে পারেন মেসি ও রোনালদো

5

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর

6

সমুদ্রের বুকে মার্কিন জলদস্যুগিরি

7

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৯

8

ইসরায়েলকে সমর্থনের কারণেই কি নিরাপত্তা পরিষদের ভোটে হারল জার

9

যুদ্ধ বন্ধে আশাবাদী ট্রাম্প, অপেক্ষা ইরানের জবাবের

10

গ্রিন কফি কিভাবে চুল পড়া কমায়? জেনে নিন

11

বিচার দূরে, দায় খোঁজাই শুরু হয়নি

12

বহুমুখী চাপে ইসরাইল, যুদ্ধের ফলাফল নিয়ে বাড়ছে হতাশা

13

বাবার ‘প্রতারণায়’ দেউলিয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া

14

বাংলা সিনেমার উন্নতি কেউ চায় না : শাকিব খান

15

ব্রাজিল নয়, ফাইনাল নিয়ে ভাবছেন জাপানের কোচ

16

একসঙ্গে মরব বলে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক,পালালেন প্রেমিকা

17

ডিপিএলে ক্রিকেটারদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার দেবে বিসিবি:

18

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি, সতর্ক ইসরায়েল

19

‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীকে ভয়, যুবককে গ্রেপ্তারের পর দেখা গেল

20