অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাচের আগে তীব্র গরম নিয়ে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে

ছবি: সংগৃহীত



আর কয়েক ঘণ্টা পর শেষ ষোলোর নকআউট ম্যাচে মিসরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জমজমাট লড়াইয়ে মাঠে নামার আগে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে।

ম্যাচটিতে তীব্র গরম আর অদৃশ্য প্রতিপক্ষ হবে না আলবেসিলেস্তাদের। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শীতাতপ নিয়ন্ত্রিত, তাই আবহাওয়া কোনো সমস্যা হবে না।  

আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টসে’র প্রতিবেদন অনুযায়ী, এর আগে গ্রুপ পর্বে ডালাসে অস্ট্রিয়া এবং জর্ডানের বিরুদ্ধে জয়ের সময়কার মতোই, এই ভেন্যু শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। তাই তাপ (দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস পূর্বাভাস দেওয়া হয়েছে) নিয়ে কোনো উদ্বেগের কারণ হবে না।


রাউন্ড অব ৩২ এ কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে আর্জেন্টিনা মিয়ামির আর্দ্রতা ও গরমে বেশ ভুগেছিল। যার ফলে বেশ কয়েকজন খেলোয়াড় পেশিতে টান অনুভব করেন। এতে দলের লেফট-ব্যাক ফাকুন্দো মেদিনা এবং মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়। মিসরের বিপক্ষে এই সমস্যাটা ভুগতে হবে না দলটিকে।

এতে আর্জেন্টিনার খেলোয়াড়রা ক্লান্তিহীনভাবে খেলতে পারবে। সেইসঙ্গে নিজেদের শতভাগ পারফরমেন্স করতে পারবে ম্যাচটিতে।
 যদিও নকআউট পর্বের প্রতিটি ম্যাচই কঠিন হবে বলে মনে হচ্ছে। এতে দলগুলোর নিশ্চিন্ত থাকার কোনো সুযোগ নেই, তবু আবহাওয়ার কারণে অতিরিক্ত ক্লান্তি আসবে না—এই বিষয়টিই লিওনেল স্কালোনির দলের জন্য ইতিমধ্যেই একটি সুখবর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করবে পরীমণি

1

আমি তোমাকে অনেক ভালোবাসি, ফোনে স্ত্রীর শেষ কথা

2

এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে বাধা পেরোল ফ্রান্স

3

বাগদান সারলেন শেখ সাদী

4

এনসিপি নেত্রী নুসরাতের মনোনয়নপত্র বাছাই ২ মে

5

বাংলাদেশি সমর্থকদের প্রশংসা, বাংলাদেশকে আজ জয় উপহার দিতে চান

6

বিশ্বকাপে লাল কার্ড খাওয়ার রেকর্ডে শীর্ষে ব্রাজিল

7

ভারতের কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই আর নেই

8

মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

9

নতুন পে-স্কেল বাস্তবায়নে ধাপভিত্তিক পরিকল্পনা

10

রোহিঙ্গা সংকটে সহায়তায় ইইউর ১ কোটি ৪০ লাখ ইউরোর নতুন অনুদা

11

বিয়ের সাজে অপু বিশ্বাস, ফেসবুক পোস্টে নতুন আলোচনা

12

এবার এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

13

সুয়ারেজকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা উরুগুয়ের

14

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু জার্মানির

15

দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার হাফিজ উদ্দিন

16

কারাগারে বিলাসবহুল ফ্ল্যাট-সুইমিং পুল, বরখাস্ত ৫ কর্মকর্তা

17

চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল

18

স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের চমক

19

না ফেরার দেশে চলে গেলেন মেসির বাবা

20