অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কর ছাড়

ছবি: সংগৃহীত



জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়করদাতাদের স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতে বিশেষ প্রণোদনার ঘোষণা দিয়েছে । আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে করদাতারা পরিশোধযোগ্য করে ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) পর্যন্ত কর ছাড় পাবেন। একই সঙ্গে করদাতারা এখন ঘরে বসেই অনলাইনে ই-রিটার্ন দাখিল এবং বিকাশ, নগদ, রকেট, ডেবিট-ক্রেডিট কার্ডসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন।

রোববার (২ আগস্ট) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী এ কর প্রণোদনার সুযোগ তৈরি করা হয়েছে। ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের করদাতারা এ সুবিধা পাবেন। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কর প্রণোদনা বা ছাড় মিলবে না।

অন্যদিকে, নির্ধারিত সময়ের পর রিটার্ন দাখিলে অতিরিক্ত কর গণনার নিয়মও স্পষ্ট করেছে এনবিআর। আগামী ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ওপর ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা- এই দুইয়ের মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে। আর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা (যেটি বেশি) অতিরিক্ত কর হিসেবে প্রযোজ্য হবে।

এনবিআর আশা প্রকাশ করছে, নির্ধারিত সময়ের শুরুতে এই সুবিধা দেওয়ার ফলে সময়মতো রিটার্ন দাখিলে করদাতারা উৎসাহিত হবেন এবং কর পরিপালনের সংস্কৃতি আরও শক্তিশালী হবে।

উল্লেখ্য, গত ২২ জুলাই থেকে ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতার ই-রিটার্ন সেবা চালু হয়েছে। করদাতারা এনবিআরের ওয়েবসাইটের (www.etaxnbr.gov.bd) মাধ্যমে সহজে অনলাইনে রিটার্ন জমা দিয়ে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন। অনলাইনে সেবা গ্রহণে কোনো সমস্যা হলে এনবিআরের কল সেন্টারে (০৯৬৪৩৭১৭১৭১) যোগাযোগ করে সহায়তা নেওয়া যাবে। ৩০ সেপ্টেম্বরের পর কর ছাড় পাওয়া যাবে না বিধায় এনবিআরের পক্ষ থেকে দ্রুততম সময়ে রিটার্ন দাখিলের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রিগার ফিঙ্গারের কারণ লক্ষণ ও চিকিৎসা

1

ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে জার্মানির শক্তির বার্তা

2

ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

3

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

4

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপে বাংলাদেশ অর্থনীতি

5

কঠিন লড়াইয়ের পর শক্তি সঞ্চারে আর্জেন্টাইনরা

6

বেলিংহামের অটোগ্রাফ না নিলে ঘরে ঢুকতে দিতেন না মেয়ে: শাস্ত্র

7

ব্রাজিলের দুর্বলতা নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

8

এমবাপ্পেদের ক্লাবে মোবাইল নিষিদ্ধ

9

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

10

ঈদে ‘শিরোনাম’ দিয়ে বড়পর্দায় ওমর সানী

11

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে ৩৫ হাজার কোটি বরাদ্দ

12

রোনালদো–নেইমার–মদ্রিচের পর, এবার কি মেসির পালা?

13

বজ্রঝড়ে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিতের শঙ্কা

14

নকআউট পর্বের আগে বিশাল সুখবর পেল আর্জেন্টিনা

15

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরাইল

16

আর্জেন্টিনা ভক্তদের জন্য নতুন গান আমরা আর্জেন্টিনা ভালোবাসি

17

এনটিএমসিতে ৩ পদে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত

18

তিনদিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০

19

এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী আসছে

20