অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন চমক দেখালেন বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া

ছবি: সংগৃহীত



বুধবার চিলির ক্লাব কোলো-কোলোর হয়ে অভিষেক হয়েছে কেপ ভার্দের চমক জাগানো গোলরক্ষক ভোজিনিয়ার। এই ম্যাচে তিনি কোনো গোল হজম করেননি। সান্তিয়াগোর জাতীয় স্টেডিয়ামে কোপা চিলির ম্যাচে কোলো-কোলো ৩-০ গোলে ইউনিয়ন এস্পানিওলাকে হারায়।

৪০ বছর বয়সী এই গোলরক্ষককে মাঠে থাকা স্বাগতিক দর্শকরা উষ্ণ অভ্যর্থনা জানান। কোলো-কোলোর সহজ জয়ে অবদান রাখার পর তিনি দর্শকদের করতালি পান।

কয়েক সপ্তাহ আগেই উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে আলোচিত এক নাম হয়ে ওঠেন ভোজিনিয়া।

কেপ ভার্দে এবারই প্রথম বিশ্বকাপ খেলতে নেমে নকআউট পর্বে পৌঁছায়। এই সাফল্যে বড় ভূমিকা রাখেন ভোজিনিয়া। তার নৈপুণ্যে কেপ ভার্দে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন এবং দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ড্র করে। শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে অল্প ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনার কাছে।

স্পেনের বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্স তাকে সামাজিক মাধ্যমে তারকা বানিয়ে দেয়। তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা প্রায় ৫০ হাজার থেকে বেড়ে ২৯ মিলিয়নেরও বেশি হয়ে যায়।

এর আগে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসে খেলেছেন ভোজিনিয়া। এছাড়া তিনি খেলেছেন অ্যাঙ্গোলা, সাইপ্রাস, মলদোভা ও স্লোভাকিয়ার ক্লাবেও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার ব্রাজিলের মুখোমু

1

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

2

এই ন্যারেটিভ দিয়ে সামনে সিটি নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হব

3

শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্

4

ঈদে ডিজিটাল লেনদেন সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশন

5

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার

6

অর্থমন্ত্রীর লাল ব্রিফকেসে কী থাকে, ইতিহাস ও রহস্য

7

আজ ঢাকায় দুই বড় উন্মুক্ত কনসার্ট, কোথায় থাকবেন কোন শিল্পী? জ

8

ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

9

ঘরেই বানান সুস্বাদু কাঁঠালের হালুয়া

10

৫ জেলার জন্য কালবৈশাখীর সতর্কবার্তা

11

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে নিরাপত্তা শঙ্

12

এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল: স্কালোনি

13

গরমে ডাবের পানির উপকারিতা বাড়াতে মেশান এই ৫ উপাদান

14

দেশে আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

15

ভেনিজুয়েলার গবেষণা কেন্দ্র থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নি

16

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল, দেখে নিন

17

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা রোমেরোকে দলে টানতে মরিয়া অ্যা

18

স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি

19

রাজশাহীতে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

20