অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

মেধাবীদের জন্য আকর্ষণীয় অফার দিচ্ছে যুক্তরাজ্যে

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বিশ্বের সেরা প্রতিভাবান ব্যক্তিদের আকর্ষণ করতে কিছু ভিসা ফি বাতিলের প্রস্তাব বিবেচনা করছেন বলে জানিয়েছে ফাইনান্সিয়াল টাইমস।

ফাইনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমারের নেতৃত্বে গঠিত ‘গ্লোবাল ট্যালেন্ট টাস্ক ফোর্স’ বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানী, শিক্ষাবিদ ও ডিজিটাল বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে নিয়ে আসার পরিকল্পনা করছে, যার মূল উদ্দেশ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।

এক কর্মকর্তা ‘ফাইনান্সিয়াল টাইমস’-কে জানিয়েছেন, এই প্রস্তাবের আওতায় বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট কিংবা কোনো মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের জন্য ভিসা ফি সম্পূর্ণভাবে বাতিল করার চিন্তাভাবনা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, এই সংস্কার পরিকল্পনা প্রধানমন্ত্রী কার্যালয় এবং ট্রেজারি বিভাগে আলোচনার পর্যায়ে ছিল, এর আগেই যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে এই রোববার (২২ সেপ্টেম্বর) থেকে এইচ-১বি ভিসার জন্য ১ লাখ ডলার ফি নির্ধারণ করা হবে। এই ভিসাটি মূলত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে বহুল ব্যবহৃত।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ব্রিটেনে উচ্চমানের ভিসা ব্যবস্থার সংস্কারের দাবিকে আরও জোরালো করেছে বলে জানিয়েছে আলোচনার সঙ্গে জড়িত এক ব্যক্তি। আগামী ২৬ নভেম্বরের বাজেটের আগেই এই পরিবর্তনের মাধ্যমে প্রবৃদ্ধি বাড়ানোর চেষ্টা চলছে।

বর্তমানে যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসার আবেদন ফি ৭৬৬ পাউন্ড (১ হাজার ৩০ ডলার) এবং আবেদনকারীর সঙ্গী ও সন্তানদের জন্যও একই ফি প্রযোজ্য।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব রাজনীতিতে চীন-রাশিয়া সম্পর্ক স্থিতিশীলতার প্রতীক : পুত

1

আড়াল থেকেই ইরানের যুদ্ধকৌশল নিয়ন্ত্রণ করছেন মোজতবা খামেনি

2

মৃত্যুর গুজবে মুখ খুললেন তানিয়া বৃষ্টি

3

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইর

4

চিরবিদায় নিলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

5

ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়েও চীনে বড় সাফল্য পেলেন না ট্রাম্

6

বিশ্বকাপে সৌদি সমর্থকদের জন্য বড় উপহার

7

ভোরে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

8

বিয়ের পর স্বামীকে নিয়ে যা বললেন দীপ্তি

9

ব্রাজিল-মরক্কো ম্যাচেও মিলে গেল সেই বাজপাখির ভবিষ্যদ্বাণী

10

ইরানের পাল্টা হামলা, নিশানায় মার্কিন ঘাঁটি

11

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের

12

ইনস্টাগ্রাম পোস্টে ‘ সর্বকালের সেরা’ বিতর্কের ইতি টানলেন মে

13

কিউবা দখল নিয়ে রসিক মন্তব্যে নতুন বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

14

রাম চরণের ‘পেদ্দি’ মুক্তি পাচ্ছে ৪ জুন

15

একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত আতাউর রহমানের দাফন আজ

16

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববি

17

ইসরায়েলের ৩৯ লক্ষ্যবস্তুতে হামলার দাবি হিজবুল্লাহর

18

চুক্তি না মানলে আরো ভয়াবহ হামলা শুরু হবে : ট্রাম্প

19

বিশ্বে মহামারি বা বিপর্যয় নেমে আসলে নিরাপদ থাকবে অস্ট্রেলিয়া

20