অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলে মোবাইল নিষিদ্ধ, সুফল দেখছেন অভিভাবক-শিক্ষকরা

ছবি: সংগৃহীত



কয়েক মাস আগেও দেখা যেত শিক্ষার্থীরা ইউটিউব, ফেসবুক বা ইন্সটাগ্রামে ডুবে থাকত। এখন লাইব্রেরিতে বই পড়ার আগ্রহ বাড়ছে, ক্যাফেটেরিয়া ও খেলার মাঠে শিক্ষার্থীরা এখন নির্বিঘ্নে সময় কাটাচ্ছে।

যুক্তরাষ্ট্রের পাবলিক স্কুলে মোবাইল নিষিদ্ধ হওয়ার পর শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বেড়েছে বলে দাবি করছেন শিক্ষক ও অভিভাবকরা। 

শ্রেণিকক্ষে অনেকে লুকিয়ে টেক্সট, ই-মেইল কিংবা ফেসটাইমে ব্যস্ত থাকায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল। পরিস্থিতি মোকাবিলায় ৫০টির মধ্যে ৩৫টি স্টেটের পাবলিক স্কুলে (কেজি থেকে দ্বাদশ শ্রেণি) মোবাইল নিষিদ্ধ করা হয়েছে।

‘পিউ রিসার্চ সেন্টার’-এর সর্বশেষ জরিপে দেখা গেছে, ৭৪% অভিভাবক এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন, যা আগের বছরের তুলনায় ৬% বেশি। অন্যদিকে ‘ইউগভ’-এর জরিপে ৬৪% প্রাপ্তবয়স্ক আমেরিকান স্কুলে সেলফোন নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন।

শিক্ষার্থীরা এখন লাইব্রেরি থেকে বেশি বই নিচ্ছে। ৩৫টি স্টেটের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর লাইব্রেরি থেকে বই নেওয়ার সংখ্যা বেড়েছে ৩৯%। লাইব্রেরিয়ানরা বলছেন, “শিক্ষার্থীরা আবার পাঠাভ্যাসে ফিরছে। ভেবেছিলাম প্রযুক্তি সবকিছু গ্রাস করবে, কিন্তু তারা আবার বইয়ের প্রতি আগ্রহী হচ্ছে।

মোবাইল নিষিদ্ধ হওয়ার পর শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বেড়েছে, হোমওয়ার্ক করার আগ্রহও দৃশ্যমান। ফলে কৃতিত্ব প্রদর্শনে প্রতিযোগিতা বাড়বে বলে মনে করছেন শিক্ষকরা।

ফ্লোরিডা ছিল প্রথম স্টেট, যেখানে ২০২৩ সাল থেকে স্কুলে মোবাইল নিষিদ্ধ করা হয়। হিলসবরো কাউন্টি পাবলিক স্কুলের কমিউনিকেশনস প্রধান তানিয়া আর্জ বলেন, শিক্ষার্থীরা এখন মোবাইলে সময় কাটানোর বদলে পড়াশোনার বিষয়ে একে অপরের সঙ্গে আলোচনা করছে।

চলতি শিক্ষাবর্ষে ৪ সেপ্টেম্বর থেকে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলেও মোবাইল নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পাবলিক স্কুল সিস্টেমের আওতায় থাকা এক কোটি শিক্ষার্থী এখন ক্লাসরুম ও লাইব্রেরিতে বেশি মনোযোগী। হৈচৈ কমেছে, পরিবেশ হয়েছে শান্ত। অভিভাবকেরাও এতে খুশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ফায়ার ইউনিট

1

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ

2

মেসির বোঝা কমাতে আর্জেন্টিনার একাদশে আসছে ৩ বদল

3

ইডেন কলেজ-ঢাকা মেডিকেলসহ বিলুপ্ত হলো ছাত্রদলের যেসব কমিটি

4

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন চিপ উন্মোচন করল এনভিডিয়া

5

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে ডিম নিক্ষেপ

6

ট্রাম্প কি আগের চেয়েও বেশি সংকটে?

7

হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষ: যুদ্ধবিরতি বহালের

8

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

9

জাতীয় সংসদের অধিবেশন শুরু

10

ইরানে নতুন বিমান হামলার চিন্তায় যুক্তরাষ্ট্র

11

‘ফুটবল বেচাকেনার বস্তু নয়’, ফিফার পরিকল্পনায় বিশ্বকাপ বয়কটের

12

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

13

কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয়

14

বন্ধ কারখানা সচল করতে বিশেষ তহবিল হচ্ছে

15

সংরক্ষিত নারী প্রার্থীদের যত সম্পদ

16

আজ শুরু জাতীয় সংসদের বাজেট অধিবেশন

17

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

18

পারমাণবিক সক্ষম ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল রাশিয়া

19

নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

20