ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতি আলোচনা মঙ্গলবার

প্রতীকী ছবি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, এই আলোচনায় লেবানন ও ইসরাইলের প্রতিনিধিরা অংশ নেবেন। বৈঠকটি অনুষ্ঠিত হবে মার্কিন পররাষ্ট্র দপ্তরে। দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনা কমানো এবং যুদ্ধবিরতির পথ খুঁজে বের করাই এই বৈঠকের প্রধান উদ্দেশ্য।

বিবৃতিতে আরও বলা হয়, আলোচনার লক্ষ্য হলো একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া এবং পরবর্তীতে সরাসরি আলোচনার জন্য একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা। এই উদ্যোগকে সংঘাত নিরসনের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরাইলের রাষ্ট্রদূত এবং লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়। ওই আলোচনার মাধ্যমে বৈঠকের কাঠামো ও প্রাথমিক দিকনির্দেশনা নির্ধারণ করা হয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের এই সংঘাত নিরসনে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে চূড়ান্ত সমাধান আসবে কি না, তা নির্ভর করছে দুই পক্ষের রাজনৈতিক অবস্থানের ওপর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিন ও জেলেনস্কি বৈঠক দু’সপ্তাহের মধ্যে: জার্মান চ্যান্সেলর

1

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বহাল থাকবে, বললেন ট্রাম্প

2

হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

3

এবারের বিশ্বকাপের সেরা ২ দলের নাম জানালেন ইয়ামাল

4

ভুয়া ও জাল সনদে অভিযুক্ত ৬৩ শিক্ষককে মাউশির নোটিশ

5

২০২৬ বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

6

চলতি বছর বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

7

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

8

নতুন ভিসিকে বাধা, ডুয়েটে ব্লকেড

9

বিচার দূরে, দায় খোঁজাই শুরু হয়নি

10

২৪ ম্যাচে ২৭ ফ্লাইট, ইনফান্তিনোর সফর ঘিরে প্রশ্ন

11

দুই বছর পর শান্তর সেঞ্চুরি

12

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু

13

ম্যারাডোনা, পেলে এবং মেসির টেবিলে রোনালদোর কোনো আসন নেই

14

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি মডেল

15

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

16

যে কারণে মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হয়েছে গোল্ডেন বল

17

আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি!

18

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

19

ইসরাইলি বিমান হামলায় লেবাননে ৬ জনের মৃত্যু

20