ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একদিনের সরকারি সফরে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা হন। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিমানবন্দর থেকে সড়কপথে চকরিয়ার পিএমখালী এলাকায় যাবেন তিনি। সেখানে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। একই সঙ্গে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সফরকালে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে। সরকারের বিভিন্ন অবকাঠামোগত ও পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর। ফলে সফরটি রাজনৈতিক ও প্রশাসনিক উভয় দিক থেকেই গুরুত্ব বহন করছে। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে এ সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

দিনের কর্মসূচি অনুযায়ী বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া সন্ধ্যায় তিনি একটি সুধী সমাবেশে অংশ নেবেন, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সফরের অংশ হিসেবে কক্সবাজারের গুরুত্বপূর্ণ মেরিন ড্রাইভ সড়কও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে তার।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাতের ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে কক্সবাজার অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ নতুন গতি পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর

1

হ্যামস্ট্রিং চোটে পরের ম্যাচে অনিশ্চিত রাফিনিয়া

2

বিশ্বে মহামারি বা বিপর্যয় নেমে আসলে নিরাপদ থাকবে অস্ট্রেলিয়া

3

ফ্রান্সের বিপক্ষে আজ সুইডেনের কঠিন পরীক্ষা

4

আজকের স্বর্ণের দাম

5

গরমে ত্বকের যত্নে ঘরোয়া উপায়

6

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে: মুনির খান

7

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

8

চলতি সপ্তাহেই বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের,পাল্টা আঘাতের পরিক

9

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি নাকচ করল ইরান

10

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

11

স্মার্টফোন শুধু যন্ত্র নয় বিশ্বস্ত সঙ্গী

12

এই বিশ্বকাপেই ভিনিসিউসের আসল রূপ দেখবে বিশ্ব

13

ইরান আলোচনায় সপ্তাহের শেষেই অগ্রগতি হতে পারে : ট্রাম্প

14

নারীর প্রতি কেন বিদ্বেষপূর্ণ ভাষা

15

বিশ্বকাপ ২০২৬ ভাঙতে পারে সব দর্শক রেকর্ড

16

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা

17

মেসিকে টপকে শীর্ষে বেলিংহাম

18

এমবাপ্পের গোল ঘিরে ফের আলোচনায় ভিএআর

19

দেখতে ইয়ামালের মতো, ভারতের তরুণের হৃদয়ে আঁকা মেসির ছবি

20