ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এক দশক পর আবার পরিচালনায় ফিরলেন মৌসুমী

মৌসুমী

দীর্ঘ এক দশক পর আবারও চলচ্চিত্র পরিচালনায় ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়িকা ও নির্মাতা আরিফা পারভীন জামান মৌসুমী। তিনি নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’, যা ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) থেকে অনাপত্তি সনদ (NOC) পেয়েছে।

তবে সিনেমাটি কবে নির্মিত হয়েছে এবং এতে কারা অভিনয় করেছেন—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিএফডিসির গত ২৯ এপ্রিল প্রকাশিত নথি অনুযায়ী, প্রিয়জন কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে ‘বিচ্ছেদ বেদনা’। প্রযোজক হিসেবে রয়েছেন আবদুর রহমান।

বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে তার স্বামী ও অভিনেতা ওমর সানী বলেন, সিনেমাটির কাজ অনেক আগেই সম্পন্ন হয়েছিল। প্রযোজকের নাম দেখে তিনি বিষয়টি আবার মনে করেছেন। তার ভাষায়, “প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছিল। মৌসুমী নিজেই এটি পরিচালনা করেছিলেন। বাকি তথ্য প্রযোজক ভালো বলতে পারবেন।”

এর আগে ২০১৬ সালে মৌসুমী পরিচালিত টেলিফিল্ম ‘শূন্য হৃদয়’ মুক্তি পেয়েছিল। দীর্ঘ বিরতির পর এবার তিনি আবার বড়পর্দার চলচ্চিত্র পরিচালনায় ফিরে এলেন।

উল্লেখ্য, ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মৌসুমী। পরে তার পরিচালনায় মুক্তি পায় ‘মেহের নিগার’। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাতেও সক্রিয় ছিলেন। ১৯৯৬ সালে ‘গরীবের রানী’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেন তিনি। সর্বশেষ তিনি প্রযোজনা করেন ‘আবার আমি এতিম হতে চাই’ নামের সিনেমা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নারী আসন মনোনয়ন সাক্ষাৎকার

1

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

2

হরমুজ প্রণালিতে ইরানি নৌযানে মার্কিন-ইসরাইলি হামলা

3

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

4

তৃণমূল থেকে অপসারিত মমতা, এরপরে কী

5

ভোরে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

6

রামিসা হত্যা রায় দ্রুত কার্যকরের ইঙ্গিত আইনমন্ত্রীর

7

জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন কী নেইমার?

8

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না করায় ৩ বছরের সন্তানকে

9

হামে আরও ৫ মৃত্যু, শনাক্ত ৭৯৬

10

আইপিএলে একা সূর্যবংশীই জিতলেন পাঁচ পুরস্কার

11

মেয়র নির্বাচনের ঘোষণা নীলা ইসরাফিলের

12

মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে মোদির প্রতিশ্রুতি

13

৫ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা

14

উজবেকিস্তানকে হারিয়ে দারুণ শুরু কলম্বিয়ার

15

চীন মোকাবিলায় ইসরাইল-আমিরাতের দিকে ঝুঁকছে ভারত

16

প্রতিবন্ধীদের বাস-ট্রেন-লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াতের উদ্যোগ

17

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস

18

সুইজারল্যান্ডে শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়ন

19

জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

20