ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পারিবারিক গল্প নিয়ে আসছে ঈদের নাটক ওয়ারিশ

ছবি: সংগৃহীত

ঈদের নাটক মানেই সাধারণত প্রেম, বিরহ আর হাস্যরসের গল্প। তবে সেই পরিচিত ধারা থেকে বেরিয়ে ভিন্ন স্বাদের গল্প নিয়ে দর্শকদের সামনে আসছে নতুন নাটক ‘ওয়ারিশ’। মধ্যবিত্ত পরিবারের সম্পর্ক, টানাপড়েন ও আবেগঘন বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি।

নাটকের গল্পে উঠে এসেছে বাবা-মা ও দুই ভাইকে ঘিরে এক পরিবারের জীবনসংগ্রাম এবং সম্পর্কের নানা দিক। পারিবারিক বন্ধন, বিচ্ছেদ ও আবেগের মিশেলে নাটকটি দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা হয়ে উঠবে বলে মনে করছেন নির্মাতারা।

নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, মনিরা মিঠু, ইয়াশ রোহান ও তৌসিফ মাহবুব। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাফা কবির ও প্রিয়ন্তী উর্বি।

নাটকটির নির্মাতা ও নাট্যকার ইমরাউল রাফাত জানান, এবারের ঈদে তিনি দর্শকদের জন্য একটু আলাদা ধরনের গল্প উপহার দিতে চেয়েছেন। সেই ভাবনা থেকেই নিজের লেখা ‘ওয়ারিশ’ নাটকটি নির্মাণ করেছেন। তার ভাষায়, গল্পটিতে পারিবারিক সম্পর্কের বাস্তব চিত্র এবং আবেগকে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, আসন্ন ঈদে সিএমভির বিশেষ আয়োজনের অন্যতম আকর্ষণ হবে ‘ওয়ারিশ’। দর্শকরা নাটকটিতে নতুন ধরনের গল্প ও অভিনয়ের স্বাদ পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিস্যু পেপারের চুক্তি থেকে চিরকুটে লেখা অবসর: যে গল্প অমরত্ব

1

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

2

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক উদ্যোগের আহ্বান বাংলাদে

3

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্রধান

4

বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

5

আইপিএল খেলার অনুমতি পেলেন মিচেল স্টার্ক

6

আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল সানি লিওনের

7

‘জুলাই কার’, এই বিতর্ক করলে জুলাই কারও থাকবে না: স্বরাষ্ট্রম

8

টিকা সংকটে মায়েদের আশ্বস্ত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

9

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

10

শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই: জয়সোয়

11

যুবরাজ সালমানের অনুরোধে ট্রাম্পের ‘না’

12

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

13

ইউনূসের আমলে মতপ্রকাশের স্বাধীনতায় বিধি-নিষেধ ছিল

14

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

15

আধুনিক স্ট্রিট লাইটে ঝলমল করছে লালমনিরহাট

16

সময় পার হলে বুঝতে পারবেন, ফলাফলের চেয়েও বড় কিছু এখানে রয়েছে

17

ইরানে শান্তিচুক্তি বিরোধী বিক্ষোভ, আরাগচির বিরুদ্ধে স্লোগান

18

সমুদ্রের বুকে মার্কিন জলদস্যুগিরি

19

বিরল পূর্ণ সূর্যগ্রহণে দিনেই নেমে আসবে অন্ধকার

20