অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর ৩০ বছর পরও জনপ্রিয়তায় ভাটা পড়েনি সালমান শাহর

ছবি: সংগৃহীত



বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ রোববার (৬ সেপ্টেম্বর)। ১৯৯৬ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার আকস্মিক মৃত্যুর খবর সে সময় পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল।

সালমান শাহর মৃত্যুকে প্রথমে আত্মহত্যা হিসেবে প্রচার করা হলেও পরবর্তী সময়ে তা নিয়ে নানা প্রশ্ন ও রহস্যের জন্ম হয়। দীর্ঘদিন ধরে এ ঘটনা নিয়ে বিতর্ক, তদন্ত ও আইনি লড়াই চললেও মৃত্যুর প্রকৃত রহস্য নিয়ে আলোচনা থামেনি।

তবে মৃত্যুর তিন দশক পরও কমেনি এই জনপ্রিয় নায়কের আবেদন। বরং নতুন প্রজন্মের কাছেও তিনি হয়ে উঠেছেন স্টাইল আইকন ও আইডল। ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানসহ অনেকেই বিভিন্ন সময়ে জানিয়েছেন, সালমান শাহকে দেখেই তারা চলচ্চিত্রের প্রতি আগ্রহী হয়েছেন।

সালমানের স্টাইল, মাথায় ব্যান্ডানা, চোখে সানগ্লাস, বাইক, কালো ঘন চুল ও মায়াবী হাসি—সব মিলিয়ে তিনি ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। অল্প সময়ের ক্যারিয়ারেই তারুণ্য, সরলতা ও অভিনয় দক্ষতায় দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন তিনি।

সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৯৩ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে সালমান শাহর। মাত্র চার বছরের ক্যারিয়ারে, ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে তিনি গড়েন অনন্য এক ইতিহাস। বাংলা চলচ্চিত্রে নতুন যুগের সূচনা হয়েছিল তার হাত ধরেই।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন

1

মায়ের মৃত্যুতে বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরছেন ফ্রান্স কোচ

2

কঙ্গোতে ইবোলা ভাইরাসে ৮৮ জনের মৃত্যু

3

আওয়ামী লীগ শুধু বিতাড়িত নয়, দেউলিয়াও: ভূমি প্রতিমন্ত্রী

4

মেসি-ইয়ামালের আলিঙ্গনে ফুটবল দেখল প্রজন্ম বদলের ছবি

5

হোয়াইট হাউসের প্রতি ‘মোহ’ ছিল বন্দুকধারীর: ট্রাম্প

6

নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জেনে

7

ফেসবুক পোস্টে যেসব অভিযোগ জানালেন আমির হামজা

8

২০০ বছর পর বংশে কন্যাসন্তান, রথে চড়িয়ে রাজকীয় বরণ

9

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্র

10

জাপান কোচের কাছে আর্জেন্টিনাই সেরা

11

বাংলাদেশে স্বর্ণের দাম কমলো

12

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সহিংসতা, বাড়ছে নিরাপত্তা উদ্বে

13

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন কৌশল

14

কথায় কথায় কসম ও কাফফারার বিধান

15

দেশকে অস্থিতিশীল করতে অপশক্তি সক্রিয়: ইউনুছ আহমাদ

16

যুদ্ধবিরতি ভাঙলে ‘নতুন চমক’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

17

কখনো হাল না ছাড়া’ এক দল হিসেবে মানুষ মনে রাখুক আর্জেন্টিনাকে

18

চাঁপাইনবাবগঞ্জে এক স্কুলের ৫৩ শিক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল

19

এবার ইরানে বিশাল গ্যাস খনির সন্ধান পাওয়া গেল

20