অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটির প্ররোচনায় কিশোরের আত্মহত্যা, এআইয়ের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

১৬ বছরের এক কিশোরের মৃত্যুর জন্য চ্যাটজিপিটিকে দায়ী করে মামলা হয়েছে। এ মামলায় অভিযুক্ত করা হয়েছে চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এবং এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঘটনাটি ঘটেছে। 

বিবিসি জানিয়েছে, কিশোর অ্যাডাম রেইন চলতি বছরের ১১ এপ্রিল আত্মহত্যা করে। আদালতে দাখিল করা নথিতে বলা হয়, মৃত্যুর আগের কয়েক মাস ধরে সে বারবার চ্যাটজিপিটির সঙ্গে আত্মহনন প্রসঙ্গে আলোচনা করেছিল। অভিযোগ অনুযায়ী, এআই চ্যাটবট শুধু তার হতাশাকে প্রশ্রয়ই দেয়নি, বরং আত্মহত্যার নানা উপায়, ব্যর্থ প্রচেষ্টা গোপন রাখার কৌশল এমনকি বিদায় চিঠি লেখারও প্রস্তাব দিয়েছিল।

অ্যাডামের বাবা-মা ম্যাথিউ ও মারিয়া রেইনের দাবি, ওপেনএআই মানুষের নিরাপত্তার চেয়ে আর্থিক মুনাফাকে অগ্রাধিকার দিয়েছে। তারা আদালতের কাছে ক্ষতিপূরণসহ প্রয়োজনীয় আইনি প্রতিকার চেয়েছেন।

এ ঘটনার পর ওপেনএআই এক বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, চ্যাটজিপিটিতে আত্মহত্যাপ্রবণ ব্যবহারকারীদের হেল্পলাইনে যোগাযোগের পরামর্শ দেয়ার মতো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে দীর্ঘ কথোপকথনের সময় এগুলো কার্যকারিতা হারাতে পারে বলেও তিনি স্বীকার করেন।

এই মামলা এআই প্রযুক্তির ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা অনেকদিন ধরেই সতর্ক করছেন, মানসিক স্বাস্থ্যবিষয়ক সহায়তা নিতে এআইয়ের ওপর নির্ভর করা বিপজ্জনক হতে পারে। ওপেনএআইও বিষয়টি স্বীকার করে জানিয়েছে, ভবিষ্যতে অভিভাবক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু এবং সংকটাপন্ন ব্যবহারকারীদের সরাসরি বিশেষজ্ঞদের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি দিলেন ইরান

1

যে কারণে হরমুজের একক নিয়ন্ত্রণ চায় ইরান

2

ঢাবিতে প্রথম বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

3

মাদারীপুরে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

4

ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল

5

আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু এখন পাকিস্তান

6

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল প্রস্তুত

7

ব্রাজিল, জার্মানির ভাগ্যে কী আছে? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্ব

8

১৮২ রানে থামলো নিউজিল্যান্ড

9

হরমুজ প্রণালি ছেড়েছে ৩ জ্বালানিবাহী ট্যাংকার

10

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিমুর রহমান

11

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান, আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার

12

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র জ্বালানি সহযোগিতা চুক্তি সই

13

মার্কিন হিসাব উল্টে দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান

14

লাখ হেক্টর জমির ফসল পানির নিচে

15

তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি: জয়কে

16

ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্

17

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়ি ভাঙচুর

18

‘‌জাতীয় সংসদই হোক সবপ্রকার সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’

19

ঈদ ও গ্রীষ্মকালীন লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

20