ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আড়াল থেকেই ইরানের যুদ্ধকৌশল নিয়ন্ত্রণ করছেন মোজতবা খামেনি

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ইরানের নতুন শীর্ষ নেতৃত্বে থাকা মোজতবা খামেনি পর্দার আড়াল থেকে দেশটির সামরিক কৌশল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখছেন। তবে তার শারীরিক অবস্থা ও বাস্তব ক্ষমতার পরিধি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির শুরুর দিকে এক হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং সেই ঘটনায় মোজতবা খামেনিও গুরুতর আহত হন। এরপর থেকেই তার ভূমিকা ও নেতৃত্ব নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে থাকে।

মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের বর্তমান শাসন কাঠামো এখন কিছুটা বিভক্ত অবস্থায় রয়েছে। মোজতবা খামেনি নীতিগত সিদ্ধান্তে যুক্ত থাকলেও দৈনন্দিন প্রশাসনিক ও সামরিক কার্যক্রম মূলত রেভল্যুশনারি গার্ডস এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পরিচালনা করছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের বর্তমান প্রশাসনিক কাঠামোকে অকার্যকর বলে মন্তব্য করেছেন। তার মতে, নেতৃত্ব একক কেন্দ্রে না থেকে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়েছে।

অন্যদিকে গোয়েন্দা বিশ্লেষণে বলা হচ্ছে, দীর্ঘ যুদ্ধবিরতির পরও ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি দুর্বল হয়নি। দেশটির বড় অংশের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এখনো সক্রিয় অবস্থায় রয়েছে।

একই সঙ্গে সিআইএ-এর মূল্যায়নে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ সত্ত্বেও ইরান আগামী কয়েক মাস অর্থনৈতিকভাবে টিকে থাকার সক্ষমতা রাখে।

তবে হোয়াইট হাউসের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নেওয়া নতুন অর্থনৈতিক চাপ ও নৌ-অবরোধ ইরানের অর্থনীতিকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও দীর্ঘায়িত হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরেই বানান সুস্বাদু কাঁঠালের হালুয়া

1

কৃত্রিম বৃষ্টি নামিয়ে মরুভূমিকে সবুজ করবে সৌদি আরব

2

মেসি পুরো ম্যাচে ক্রীড়াসুলভ ছিল: বিশ্বকাপ ফাইনালের রেফারি

3

নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিয়ে বিতর্কিত মন্তব্য রাশেদ খাঁনের

4

চাইলেই ব্রাজিলের হয়ে খেলতে পারতেন মেসি,জেনে নিন কিভাবে?

5

এই পরাজয় গৌরবের: কেপ ভার্দে কোচ

6

আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি!

7

ফের নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

8

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

9

মমতাকে হারানোর পেছনে হাসিনার হাত রয়েছে

10

যে কারণে ভেঙে যেতে পারে পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি

11

ফ্রান্সের বিপক্ষে আজ সুইডেনের কঠিন পরীক্ষা

12

ব্রাজিলের খেলা দেখে ক্লান্তির কথা বললেন মির্জা ফখরুল

13

ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু কানাডার

14

ভাঙনের ঝুঁকিতে চট্টগ্রামের পারকি উপকূল

15

দীর্ঘ চিকিৎসার পর রাঙ্গামাটিতে বন্য হাতির মৃত্যু

16

মেসি সবার হ্যাটট্রিকের পর প্রশংসায় ব্রাজিল সমর্থক তারকারা

17

বডিগার্ড দে পলই মেসির জীবনের শ্রেষ্ঠ বন্ধু

18

শ্বাসরুদ্ধকর লড়াই শেষে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া দুই দলই

19

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

20