ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানি হামলার পর কুয়েত বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত

সংগৃহীত

ইরানের হামলার পর কুয়েতে নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এর জেরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।

কুয়েতের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরের একটি টার্মিনালে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উল্লেখযোগ্য পরিমাণে বস্তুগত ক্ষতি হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও নিশ্চিত করা হয়েছে।

দেশটির জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটির বরাতে কুয়েত নিউজ এজেন্সি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে আগত ও প্রস্থানকারী ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে স্থানান্তর করা হচ্ছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলাটি বিমানবন্দরের টার্মিনাল–১ ভবনকে লক্ষ্য করে চালানো হয়, যার ফলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের বিমান ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা মধ্যপ্রাচ্যের বিমান চলাচলে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প

1

আগুন ভেদ করে প্রত্যাবর্তন

2

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় ৫ রেফারির সবাই আর্জেন্টিনার

3

সংকটের সময়ে ইরানে ত্রাণ পাঠালো কাজাখস্তান

4

রামিসা হত্যার রায় আজ, আদালতে আসামিরা

5

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

6

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

7

স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে মরক্কো

8

যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি বাস্তবায়নে সম্মত ইউরোপীয় ইউনিয়

9

ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা

10

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

11

প্রথম ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

12

ফাইল না দেওয়ায় অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

13

যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে অভিযান চলবে : ইসরাইল

14

৯ মে নবীনদের বরণে প্রস্তুত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব

15

নারীর প্রতি কেন বিদ্বেষপূর্ণ ভাষা

16

রোবট কুকুরে মাস্ক-জাকারবার্গ থেকে কিম জং উন

17

পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়া চালাল বেলারুশ

18

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

19

গোলশূন্য ড্রয়ে ইকুয়েডর-কুরাসাও

20