ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বিশেষ সেবা চালু করল সৌদি
অনলাইন ডেস্ক
প্রকাশ :
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ০৮:২০ এএম |অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিশেষ অনলাইন সেবা ‘নুসুক ওমরাহ’ চালু করেছে । বুধবার (২০ আগস্ট) সেবা ‘নুসুক ওমরাহ’ চালু করা হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবের বাইরে থাকা মুসলিমরা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ভিসা, আবাসন, পরিবহন ও ট্যুরসহ ভ্রমণ-সংশ্লিষ্ট সব সেবা অনলাইনে বুক করতে পারবেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, https://umrah.nusuk.sa/ ওয়েবসাইটের মাধ্যমে সেবাটি পাওয়া যাবে। এর লক্ষ্য হলো ওমরাহ সেবার মান উন্নত করা, যাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় সুবিধা নিশ্চিত করা।
‘নুসুক উমরাহ’ আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য বিদ্যমান অনুমোদিত এজেন্টদের পাশাপাশি একটি নতুন বিকল্প হিসেবে কাজ করবে। যাত্রীরা চাইলে সম্পূর্ণ প্যাকেজ বুক করতে পারবেন কিংবা আলাদা আলাদাভাবে ভিসা, হোটেল, যাতায়াত কিংবা ট্যুর বুক করার সুযোগ পাবেন।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ইতালিতে মধুচন্দ্রিমায় দুয়া লিপা-ক্যালাম টার্নার
1
টাঙ্গাইলের কারাগারেও বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া
2
ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির ট্রাকসেল শুরু
3
কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবি
4
ফিফা প্রেসিডেন্টকে নির্বাচনে জেতাতে ‘গোপন’ চুক্তি
5
তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ
6
ঐতিহাসিক সেঞ্চুরিতে রেকর্ড ভাঙলেন মুশফিক
7
স্পেনকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সৌদি আরব
8
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু বুধবার
9
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল
10
চুক্তি হলে খুলবে হরমুজ প্রণালী: ইরান
11
ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীতে ১৩ দিন লোডশেডিং
12
শাহবাগ ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
13
আত্মঘাতী গোলে মিশরের সঙ্গে ড্র বেলজিয়ামের
14
আজকের দিনেই বিশ্বকাপে মেসির অভিষেক হয়েছিল
15
বাংলাদেশ–তুরস্ক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ
16
স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড
17
ভাওয়াল জাতীয় উদ্যানে বন কেটে ভাগাড় নির্মাণ
18
মার্কিন হিসাব উল্টে দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান