ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সমঝোতা না হলে আবারও সামরিক হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নাও হতে পারে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সমঝোতা না হলে অবরোধ আরও কঠোর করা হবে এবং পরিস্থিতি অনুযায়ী আবারও বোমা হামলার মতো সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আগামী সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ অনুষ্ঠিত হতে পারে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ইরানি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, দুই দেশের প্রতিনিধিদল রোববার (১৯ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছাতে পারেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, স্থায়ী সমঝোতা ও যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার লক্ষ্যে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এর আগে টানা সংঘাতের পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর থেকেই দুই দেশের মধ্যে স্থায়ী সমঝোতার জন্য কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

1

মেসির নামেই বিশ্বকাপের সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ

2

গরুর মাংস খাওয়া কতটুকু নিরাপদ

3

হরমুজ প্রণালী নিরাপত্তা মিশনে যুক্ত হচ্ছে অস্ট্রেলিয়া

4

হবিগঞ্জে ছাত্রনেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

5

স্কটল্যান্ডের বিপক্ষে কঠিন ম্যাচের প্রস্তুতিতে ব্রাজিল

6

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

7

সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকে

8

আলজেরিয়াকে ৩-০ গোলের হারিয়েছে আর্জেন্টিনা

9

ভেনেজুয়েলা ভূমিকম্পে ১ লাখ মৃত্যুর আশঙ্কা ইউএসজিএসের

10

ফ্রান্স-প্যারাগুয়ের বিতর্কে ভরা ম্যাচ দেখল ফুটবল বিশ্ব

11

নির্বাচনী ঝুঁকিতে নেতানিয়াহু

12

অফসাইড বিতর্ক কমাতে নতুন প্রযুক্তির যুগে ফিফা

13

আমি জিনিয়াস নই, আবার স্টুপিডও নই: ব্রাজিল কোচ

14

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ

15

সোশ্যাল মিডিয়া যেভাবে স্পেনে অভিবাসী সংকট তৈরি করল

16

ওমরাহ পালনে মক্কায় অভিনেত্রী ভাবনা

17

চীনের শানসি খনি দুর্ঘটনায় উদ্ধারকাজে রোবট মোতায়েন

18

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন কৌশল

19

মেসিকে ফাইনালে চান ইয়ামাল

20