অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক টাইমস পত্রিকা এবং সংস্থাটির চার সাংবাদিকের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের মানহানির মামলা দায়ের করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার একটি আদালতে এ মামলা করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

মামলার প্রেক্ষাপট হিসেবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রকাশিত পত্রিকাটির বেশ কয়েকটি নিবন্ধ এবং একটি বইয়ের কথা উল্লেখ করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয় যে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এসব লেখায় ইচ্ছাকৃত ও বিদ্বেষপূর্ণভাবে মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে।

এ মামলার বিষয়ে নিউইয়র্ক টাইমস এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে লেখেন, ‘নিউইয়র্ক টাইমসকে অনেক দিন ধরেই অবাধে মিথ্যা বলার, অপবাদ দেওয়ার এবং আমার মানহানি করার অনুমতি দেওয়া হয়েছে, আর তা এখনই থামছে!’

তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি নিউইয়র্ক টাইমসের সমর্থনেরও নিন্দা করেন। ট্রাম্প নিউইয়র্ক টাইমসকে ডেমোক্র্যাটিক পার্টির ‘ভার্চুয়াল মুখপাত্র’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি অভিযোগ করেন, পত্রিকাটি তার বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা তথ্য দিচ্ছে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনায় ইরানের কোচ ও

1

পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়া চালাল বেলারুশ

2

মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন: জামায়াত আমির

3

নিজেদের চরকায় তেল দিন, জুয়ার বিতর্কে রেগে সমালোচকদের জবাব নে

4

ঋণ থাকলে কি কোরবানি হবে, ইসলাম কী বলে

5

গরমে আখের রস পান করার আগে জেনে নিন নিরাপত্তার বিষয়

6

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

7

কিউবা দখল নিয়ে রসিক মন্তব্যে নতুন বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

8

হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান

9

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

10

বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে

11

জার্মান গণিতবিদকে পরের বিশ্বকাপে চেষ্টা করতে বলে নেইমারের খো

12

রোনালদো ও মেসির ১০০০ গোলের লড়াই

13

নকইউটে আর্জেন্টিনার বিদায়, ওঝার ভবিষ্যদ্বাণী কী সত্যি হবে?

14

মায়ের মৃত্যুতে বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরছেন ফ্রান্স কোচ

15

শিশুর শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব

16

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

17

কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের নজরকাড়া উপস্থিতি

18

২০২৭ হজের রোডম্যাপ প্রকাশ করল ধর্ম মন্ত্রণালয়

19

চোট নিয়েও বিশ্বকাপে খেলতে প্রস্তুত সাকা

20