ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে সেনা বহনকারী ট্রেনে আত্মঘাতী হামলা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাসদস্য বহনকারী জাফর এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আত্মঘাতী সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার কোয়েটা-এর চমন ফাটক এলাকায় এ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের কয়েকটি বগি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়। রেললাইনের পাশে থাকা কয়েকটি বাড়ি ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঘটনার পরপরই উদ্ধারকর্মী, পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রেললাইনের পাশে আগে থেকেই শক্তিশালী বিস্ফোরক স্থাপন করা হয়েছিল। হামলার পর আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং ধ্বংসস্তূপে কেউ আটকে আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটিতে বিপুলসংখ্যক সেনাসদস্য ছিল। এ কারণেই এটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর মজিদ ব্রিগেড। সংগঠনটির দাবি, সেনাদের বহনকারী বগিগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

কোয়েটা পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে একটি বগি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং একাধিক কামরায় আগুন ধরে যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাফর এক্সপ্রেস জাফর এক্সপ্রেস কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার পর্যন্ত চলাচল করে। সাম্প্রতিক বছরগুলোতে এই ট্রেনটি একাধিকবার হামলার শিকার হয়েছে।

বিশ্লেষকদের মতে, বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে চলমান নিরাপত্তা সংকট ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার কারণে এ ধরনের হামলার ঝুঁকি বাড়ছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিনিসিয়ুস নাকি হালান্ড, কে এগিয়ে?

1

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান ও ইরানের আলোচনা

2

মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধ থেকে বাঁচিয়েছে সৌদি আরবের কৌশলী অবস্থ

3

ইরান-ইসরায়েল যুদ্ধের পর নতুন সমীকরণ

4

ভিসা জটিলতায় বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত ঘানার মিডফিল্ড

5

জার্মানিকে হারিয়ে চাকরি বাঁচালেন ইকুয়েডর কোচ

6

আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই

7

বিক্ষোভের চাপে বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

8

সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩,৩৩০ কোটি টাকা

9

ইবির বাসে মারধরকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর

10

এইচএসসি পরীক্ষায় সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক

11

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তান

12

সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকে

13

দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

14

একদলীয় শাসনের চেষ্টা চলছে, জনগণ তা মেনে নেবে না: জামায়াত আ

15

মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার ব্রাজিলের মুখোমু

16

বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল: কোন বিভাগে কে এগিয়ে

17

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার

18

সেমিতে কে কার মুখোমুখি, খেলা কবে-কখন

19

ভাতা বন্ধে হতাশ পশ্চিমবঙ্গের ইমাম পুরোহিতরা

20