অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিনা উস্কানিতে পরপর দুবার কামড়ালেই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: সংগৃহীত

কুকুরের জন্য নতুন আইন জারি করেছে সরকার। কোনো কুকুর যদি পরপর দুবার বিনা উস্কানিতে পথচারীকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণিকেন্দ্রে রাখা হবে। অর্থাৎ ওই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। ভারতের উত্তরপ্রদেশে ঘটনা এটি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন এ আইনে কোনো পথচারীকে কুকুর প্রথমবার কামড়ানোর পর ওই ব্যক্তি অ্যান্টি-রেবিজ টিকা নিলে বিষয়টি তদন্ত করবে কর্তৃপক্ষ। শনাক্ত করা কুকুরকে প্রাণী জন্মনিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করার পর ১০ দিন পর্যবেক্ষণে রেখে তাকে ছেড়ে দেওয়া হবে। তবে এর আগে মাইক্রোচিপের মাধ্যমে ওই কুকুরের অবস্থান রেকর্ড করা হবে। একই কুকুর যদি দ্বিতীয়বার কোনো কারণ ছাড়াই কাউকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণিকেন্দ্রে আটকে রাখা হবে।

উত্তরপ্রদেশের প্রধান সচিব অমৃত অভিজাত জানান, কুকুর সত্যিই অকারণে পথচারীকে কামড়াচ্ছে কি না তা নির্ধারণে তিন সদস্যের একটি কমিটি কাজ করবে। যে কমিটিতে একজন ভেটেরনারি চিকিৎসক, প্রাণী আচরণ বিশেষজ্ঞ ও পৌর করপোরেশনের কর্মকর্তা থাকবেন।

তবে কুকুরের এ যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তির বিধানও আছে আইনে। কেউ যদি দণ্ডপ্রাপ্ত কুকুরকে দত্তক নেয় তবেই মিলবে মুক্তি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপিতে বড় রদবদল : ৫ এডিসিকে বদলি

1

পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়া চালাল বেলারুশ

2

নারী সংরক্ষিত আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপির

3

রাম চরণের ‘পেদ্দি’ মুক্তি পাচ্ছে ৪ জুন

4

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির মরদেহ খুঁজে পেলেন এক জেলে

5

প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ৩

6

মনোনয়ন ফিরে পেতে হাইকোর্টে রিট করলেন নুসরাত তাবাসসুম

7

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

8

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার

9

রামিসা হত্যা মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ

10

আমিরাত উপকূলে নিয়ন্ত্রণ দাবি ইরানের

11

কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, বাড়ছে মৃত্যুর সংখ্যা

12

২০২৬ বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

13

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

14

কাতার নয়, অন্য কোনো দেশেও যেতে রাজি নন শেখ হাসিনা

15

৫,৩০০ বছর পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের সন্ধান

16

দল বাঁচাতে আ.লীগের শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের

17

নৌবাহিনী কলেজে বিজ্ঞান মেলা

18

ব্রিকস বৈঠকে ইরানের কড়া বার্তা

19

মুক্তি অথবা মৃত্যু, আত্মসমর্পণ নয় : ইমরান খান

20