অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী বাসের সঙ্গে একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩৪ জন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিরা সবাই দেশি-বিদেশি পর্যটক বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরামের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতার তথ্যমতে, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বড় বাসটি সরিয়ে নেওয়া হয়। ভয়াবহ সংঘর্ষে বাসটির সামনের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যাওয়া ইস্পাত ও বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

এএফপির ওই সংবাদদাতা আরও জানান, মহাসড়কের পাশে বাসের যাত্রীদের আসনগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। ট্রাকের পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ দেখা গেছে, যা সংঘর্ষের ভয়াবহতার চিত্র তুলে ধরে।

আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কী কারণে এ সংঘর্ষ ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন প্রয়োগে শিথিলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানি পর্যটকসহ মোট ২২ জন নিহত হন। এছাড়া গত আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী বাসের সঙ্গে একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩৪ জন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিরা সবাই দেশি-বিদেশি পর্যটক বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরামের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতার তথ্যমতে, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বড় বাসটি সরিয়ে নেওয়া হয়। ভয়াবহ সংঘর্ষে বাসটির সামনের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যাওয়া ইস্পাত ও বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

এএফপির ওই সংবাদদাতা আরও জানান, মহাসড়কের পাশে বাসের যাত্রীদের আসনগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। ট্রাকের পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ দেখা গেছে, যা সংঘর্ষের ভয়াবহতার চিত্র তুলে ধরে।

আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কী কারণে এ সংঘর্ষ ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন প্রয়োগে শিথিলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানি পর্যটকসহ মোট ২২ জন নিহত হন। এছাড়া গত আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসি, জানা গেল আসল ঘটনা

1

পূজামণ্ডপে মুসলিমদের যাওয়া নিয়ে শায়খ আহমাদুল্লাহর স্পষ্ট বক্

2

রূপপুরে জ্বালানি লোডিংয়ের ঐতিহাসিক যাত্রা শুরু

3

ভাঙনের ঝুঁকিতে চট্টগ্রামের পারকি উপকূল

4

হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য

5

কেপ ভার্দে ম্যাচের আগে যা ভাবাচ্ছে মার্টিনেজকে

6

ইংল্যান্ডকে হারানোর দিনই বিশ্বকাপ জিতে গেছে আর্জেন্টিনা, বলল

7

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

8

দ্বিতীয় স্বামীকে নিয়ে স্বাস্থ্য পরীক্ষায় এসে প্রথম স্বামীর হ

9

চকবাজারে আগুন: ২৪ ঘণ্টা পরও নিভেনি আগুন, পুড়েছে গুদামের মালা

10

সঙ্গীর ভালোবাসা নিয়ে অতিরিক্ত সন্দেহ, কী করবেন?

11

বাংলাদেশ থেকে ১০০ নার্স নেবে কুয়েত, জেনে নিন বেতন কত

12

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা

13

ভারতের নতুন নজরদারি স্যাটেলাইট ‘দৃষ্টি’

14

ঢাবিতে আজ দেখানো হবে না আর্জেন্টিনা-মিশর ম্যাচ

15

চীন সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরলেন ট্রাম্প

16

দুপুরে ডাকসুর প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

17

ঈদুল আজহা উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা

18

মমতাকে হারানোর পেছনে হাসিনার হাত রয়েছে

19

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

20