ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে অভিযান চলবে : ইসরাইল

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ |সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই অঞ্চলে ইসরাইলি সেনাদের কার্যক্রম চলবে।

তিনি আরও বলেন, দক্ষিণ লেবাননে যেসব বাসিন্দা সংঘাতের কারণে তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, তাদের আপাতত ফিরতে দেওয়া হবে না। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনার পর লেবানন ও ইসরাইল যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে বলে জানানো হয়। তবে এই চুক্তি শর্তসাপেক্ষ, যেখানে বলা হয়েছে হিজবুল্লাহর পক্ষ থেকে গোলাবর্ষণ বন্ধ করতে হবে।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের একটি তথাকথিত নিরাপত্তা অঞ্চলে ইসরাইলি সেনারা অবস্থান বজায় রাখবে। এই এলাকায় সামরিক নিয়ন্ত্রণ ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রায় ৯০০ বছরের পুরোনো বোফোর্দ দুর্গসহ দক্ষিণ লেবাননের কিছু কৌশলগত এলাকা ইতোমধ্যে ইসরাইলি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই অঞ্চলে “সন্ত্রাসী অবকাঠামো” ধ্বংসের অভিযান চলবে এবং যুক্তরাষ্ট্রের সমর্থন থাকায় ইসরাইল প্রয়োজন অনুযায়ী যেকোনো পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা রাখে।

সব মিলিয়ে যুদ্ধবিরতির ঘোষণার পরও দক্ষিণ লেবাননে পরিস্থিতি উত্তেজনাপূর্ণই থাকছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যাচ্ছে না পাকিস্তান

1

ভোজিনিয়াকে নিয়ে ব্রাজিলের দুই ক্লাবের টানাটানি

2

১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির উদ্বেগ

3

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ২০২৬-২৭: দু’দিনব্যাপী ভোটগ্রহণ শু

4

বিশ্বকাপের হাফটাইম শো থেকে শাকিরার আয় ২৪৯ কোটিরও বেশি

5

২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সি নম্বর ঘোষণা

6

গরমে আখের রস পান করার আগে জেনে নিন নিরাপত্তার বিষয়

7

নিজেদের চরকায় তেল দিন, জুয়ার বিতর্কে রেগে সমালোচকদের জবাব নে

8

আমরা ব্রাজিলকে গোল উপহার দিয়েছি: স্কটল্যান্ড কোচ

9

বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে নজরদারি চালাবে ডিএমপি

10

মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, আসতে পারে নতুন মুখ

11

হজ শেষে শুরু হলো ওমরাহ ভিসা আবেদন

12

আবার বন্ধ হলো হরমুজ প্রণালি

13

ইরানের সঙ্গে শান্তি প্রক্রিয়া লাইফ সাপোর্ট, দাবি ট্রাম্পের

14

উজবেকিস্তানকে হারিয়ে দারুণ শুরু কলম্বিয়ার

15

এইচএসসিতে নকল পেলে প্রতিষ্ঠানপ্রধানও শাস্তির মুখে

16

৩ ক্যাটাগরিতে পুরস্কার পেল গোলাম রাব্বানীর ‘সাঁতার’

17

হঠাৎ কেন ভাইরাল ‘আজ কেন মন উদাসী হয়ে’ গান, জেনে নিন ঘটনা

18

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

19

আমরা পৃথিবীর রাজা না: ইনফান্তিনো

20