অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

যুবরাজ সালমানের অনুরোধে ট্রাম্পের ‘না’

ছবি: সংগৃহীত



ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি ট্রাম্পকে দুবার ফোন করে এ অনুরোধ জানান। তবে ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের বিরুদ্ধে এই মুহূর্তে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের। তবে ইয়েমেনে দ্রুত বাড়তে থাকা সংঘাত নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ বাড়ছে এবং সৌদি আরবকে সহযোগিতা আরও জোরদার করা হচ্ছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সমর্থন বাড়ালেও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে চাইছে না।

এদিকে জরুরি সমন্বয় বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার সৌদি আরব সফর করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

মার্কিন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলোয় সৌদি কর্মকর্তাদের জানিয়েছেন, ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী ইরানকে ঘিরে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করাই মার্কিন বাহিনীর প্রধান অগ্রাধিকার। ইয়েমেনে সরাসরি সামরিক অভিযান চালিয়ে নতুন কোনো যুদ্ধফ্রন্ট খুলতে চায় না ওয়াশিংটন।

ইয়েমেনে হুতিদের হামলা মোকাবিলায় সৌদি আরব আন্তর্জাতিক একটি জোট গঠনের চেষ্টা করছে বলে এর আগে জুলাইয়ে জানিয়েছিল রয়টার্স।

গত জুলাইয়ের শুরুতে ইয়েমেনে উত্তেজনা নতুন করে বাড়তে শুরু করে। হুতিরা দাবি করেছিল, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের একটি বেসামরিক বিমান অবতরণ ঠেকাতে সৌদি যুদ্ধবিমান তাদের বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়।

এরপর থেকে সৌদি আরব ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং হুমকি অব্যাহত রয়েছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলও এতে নতুন করে ঝুঁকির মুখে পড়েছে।

সূত্র : অ্যাক্সিওস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশের থানাকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্

1

মেসির স্বাক্ষরিত জার্সিসহ শাকিরার পোশাক নিলামে

2

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি দিলেন ইরান

3

হঠাৎ বন্ধ হাজারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ২৪ ঘণ্টার ‘রিভিউ’-ত

4

কোরবানির মাংস ফ্রিজে রাখার আগে জেনে নিন আদর্শ তাপমাত্রা

5

বাবা-মায়ের পর ছেলের নেতৃত্বে দেশের বাজেট

6

অফিস পলিটিক্স থেকে বাঁচার ৬ কার্যকর উপায়

7

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. সাহ

8

৫,৩০০ বছর পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের সন্ধান

9

পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক মেরে খাওয়ার ঘটনা শুনে অবাক তা

10

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

11

খেলা দেখে ফেরার পথে মারধর, প্রাণ গেল যুবকের

12

বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

13

মে মাসে ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

14

‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’

15

অনলাইন-অফলাইন ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

16

ওয়েলকাম টু দ্য জঙ্গল-এ থাকছেন না সালমান খান

17

রামিসা হত্যা মামলায় আদালতে হাজির সোহেল ও স্বপ্না

18

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহে

19

জুনে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন

20