প্রকাশ :
শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ এএম |অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষের জন্য পাঁচটি শর্ত পুনর্ব্যক্ত করেছেন।
নেতানিয়াহুর শর্তগুলো হলো— হামাসের অস্ত্র সমর্পণ। সকল বন্দি, জীবিত ও মৃত, ফিরিয়ে আনা। গাজা সম্পূর্ণভাবে সামরিকহীন করা, যাতে অস্ত্র তৈরি বা পাচার না হয়। গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা, নিরাপত্তা সীমান্তসহ। হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিকল্প বেসামরিক প্রশাসন গঠন।
এ পরিকল্পনা চলমান যুদ্ধের অংশ। ২০২৪ সালের ৭ অক্টোবর শুরু হওয়ার পর থেকে অন্তত ৬১ হাজার ৭৭৬ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৪ হাজার ৯০৬ জন আহত হয়েছে। গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে ৪০ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে, ৫ বছরের নিচে ২ লাখ ৫০ হাজার শিশু তীব্র খাদ্যসংকটে এবং ১২ লাখ নাবালক চরম খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে আছে।
খবর শাফাক নিউজের।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের
1
মে মাসের মধ্যেই হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রীর আশাবা
2
ঈদের আগে কমল স্বর্ণের দাম
3
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে প্রায় ৩ কোটি টাকার টোল আদায়