অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের নীতি আজ ‘অবরুদ্ধ’:মহাসচিব

ছবি: সংগৃহীত



জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আজ জাতিসংঘের নীতিমালা ‘অবরুদ্ধ’। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু।

গুতেরেস বলেন, ‘শান্তি ও অগ্রগতির স্তম্ভসমূহ আজ দায়মুক্তি, বৈষম্য ও উদাসীনতার ভারে ভেঙে পড়ছে।’ জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধগুলো বর্তমানে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি জরুরি, জটিল ও কঠিন পরীক্ষার মুখে রয়েছে।’

গুতেরেস গাজার ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, ‘গাজায় ভয়াবহতা প্রবেশ করছে তৃতীয় এক দানবীয় বছরে। এই বিপর্যয় এমন সব সিদ্ধান্তের ফল যা মানবিকতার মৌলিক নীতিকে অস্বীকার করে।’ মহাসচিব হিসেবে তার সময়ে কোনো সংঘাতে এত ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি দেখা যায়নি বলে উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাজায় গণহত্যা মামলায় যে বাধ্যতামূলক অন্তর্বর্তী নির্দেশনা দিয়েছে, তা অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। 
তিনি নিরাপত্তা পরিষদকে আরও কার্যকর, স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল হতেও আহ্বান জানান। বলেন, ‘পরিষদকে তার দায়িত্ব পালন করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে এটি অত্যাবশ্যক।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’

1

দক্ষিণ সুদানে চরম খাদ্য সংকট, ৮০ লাখ মানুষ ঝুঁকিতে

2

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির ২২৮ স্থাপনা ক্ষতিগ

3

খেলাপি ঋণ কমার আড়ালে বাড়ছে ব্যাংকিং খাতের ঝুঁকি

4

চট্টগ্রাম বন্দরের ২২০ কনটেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

5

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে ২২ নিহত

6

সাংবাদিককে প্রকাশ্যে হামলার হুমকি ছাত্রদল নেতার

7

মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে মোদির প্রতিশ্রুতি

8

কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবিকৃত চিঠি ভুয়া

9

ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তার বদলি

10

ঋণ থাকলে কি কোরবানি হবে, ইসলাম কী বলে

11

ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে জার্মানির শক্তির বার্তা

12

অথৈ সাগরে হাবুডুবু খাওয়া এক মায়ের ৩৮ বছরের সংগ্রাম! ফিরলেন স

13

রাজধানীর কালশীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

14

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

15

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

16

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘিরে কাতার-পাকিস্তানের জরুরি

17

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

18

ইরানে নতুন বিমান হামলার চিন্তায় যুক্তরাষ্ট্র

19

শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথ হত্যা ঘিরে উত্তপ্ত পশ্চি

20