অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

৭টি নোবেল পুরস্কার দাবি করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭টি নোবেল পুরস্কার দাবি করেছেন।  ট্রাম্পের দাবি, তিনি চলতি বছরে ভারত-পাকিস্তান সংঘাত থামিয়েছেন বাণিজ্যের মাধ্যমে। শুধু তাই নয়, তার দাবি— তিনি সাতটি যুদ্ধ বন্ধ করেছেন। আর এই সাতটি যুদ্ধের প্রতিটির জন্য তার একটি করে নোবেল পুরস্কার পাওয়া উচিত।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বমঞ্চে আমরা এমন কিছু করছি, যা আগে কখনো হয়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করেছি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ থামিয়েছি।

তিনি আরও যোগ করেন, ভাবুন তো ভারত আর পাকিস্তান— ওদের পারমাণবিক অস্ত্র আছে। আমি বলেছিলাম, যদি যুদ্ধ করো তবে কোনো বাণিজ্য হবে না। তারা যুদ্ধ থামাল। দুই দেশের নেতাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, তবে মূল ব্যাপার হলো— বাণিজ্যের মাধ্যমে এই সংঘাত থামানো গেছে।

শুধু ভারত-পাকিস্তান নয়, আরও একাধিক সংঘাত বন্ধ করার কৃতিত্ব দাবি করেন ট্রাম্প। তার ভাষায়, ‘আমরা থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিসর-ইথিওপিয়া, রুয়ান্ডা-কঙ্গো— সব জায়গায় যুদ্ধ বন্ধ করেছি। এর মধ্যে ৬০ শতাংশই বাণিজ্যের কারণে থেমেছে।’

নিজের সাফল্যের দাবি করতে গিয়ে ট্রাম্প বলেন, অনেকে আমাকে বলেছেন, যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারি, তবে নোবেল পুরস্কার পাব। আমি বললাম, আমি তো ইতোমধ্যে সাতটি যুদ্ধ থামিয়েছি। প্রতিটি যুদ্ধের জন্য আমার একটি করে নোবেল পাওয়া উচিত।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন এটি সহজেই সমাধান করা যাবে। কারণ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তবে পরে তিনি হতাশ হয়েছেন। তবুও তার দাবি, এই সংঘাতও শেষ পর্যন্ত সমাধান হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচের আগে মরক্কো দলে দুই পরিবর্তন

1

কুড়িগ্রামের চরে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

2

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

3

লুকা জিদানসহ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আলজেরিয়ার

4

বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম

5

নকআউটে আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হতে পারে

6

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

7

হাম মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন জরুরি পদক্ষেপ

8

গরমে ফুচকা খাওয়া কি নিরাপদ

9

নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৪৬৮

10

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের বিপ্লবী গার্ড

11

আবারও পোশাক নিয়ে প্রশ্নের মুখে জেলেনস্কি, প্রতিক্রিয়ায় যা বল

12

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের

13

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে সুসম্পর্ক সম্ভব নয় ; রিজভী

14

দেশের ৫৩.৪% মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন

15

রদ্রিগেজকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার

16

‎ফাইনালে না হারলে আর্জেন্টিনার AFA এর প্রেসিডেন্ট ফেঁসে যেত

17

এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

18

যেভাবে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতে পারে ইরান

19

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

20