প্রকাশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৫৪ এএম |অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। ওই রায়ে ড. হাসিবুর রশীদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায়ে মোট ৩০ আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। এর মধ্যে পুলিশের দুইজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ কয়েকজন শিক্ষক, পুলিশ সদস্য, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী, চিকিৎসক ও কর্মচারীরাও সাজাপ্রাপ্ত হন।
মামলার ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীদের একটি মিছিল বেরোবি ক্যাম্পাসের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সময় পুলিশ ব্যাপক গুলি ও রাবার বুলেট ছোড়ে বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
লালমনিরহাট সীমান্তে ৭ পাসপোর্টসহ আটক সাবেক ডিজি সাব্বির
1
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
2
লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতি আলোচনা মঙ্গলবার
3
যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত: আইএমএফ সতর্কবার্
4
শিশুদের সুরক্ষায় এআই নীতিমালা কঠোর করছে চীন
5
ঢাকায় বজ্রসহ ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা
6
কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, বাড়ছে মৃত্যুর সংখ্যা
7
বিদ্যুতের দাম কমায় কমল স্পেনের মূল্যস্ফীতি
8
আটকের পর প্রথমবার মাদুরোর ছবি প্রকাশ
9
স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশীকে পাল্টাতে পারবেন ন
10
ঈদযাত্রায় ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস
11
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান কত শতাংশ মার্কিন নাগরিক? জেনে
12
আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো
13
জাতীয় দল থেকে অবসরের পর ছেলের খেলা উপভোগ করছেন মেসি
14
রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট বাবা
15
ডিসি সম্মেলনে আসছে প্রায় ৫০০ প্রস্তাব
16
জেট ফুয়েলের দাম কমলো
17
‘ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে বিএনপির দলীয় অভ্যু
18
ঈদ ও গ্রীষ্মকালীন লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান