ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননকে ‘প্রকৃত শত্রুর’ হাত থেকে রক্ষার আহ্বান ইরানের

লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের ভূমিকা নিয়ে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনের মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট আউনের বক্তব্যের কঠোর সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লেবাননকে তার ‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, “মিস্টার প্রেসিডেন্ট, লেবাননকে আপনার প্রকৃত শত্রুর হাত থেকে রক্ষা করুন।” তার এই মন্তব্য লেবাননের প্রেসিডেন্টের সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রতিক্রিয়া হিসেবে এসেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী, শুক্রবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জোসেফ আউন অভিযোগ করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় লেবাননকে চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহার করছে। তিনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সম্পর্কেও সমালোচনামূলক মন্তব্য করেন।

এর জবাবে আরাগচি বলেন, আউনের বক্তব্য এমন ধারণা তৈরি করছে যেন ইরানই লেবাননের ভূখণ্ড দখল করে রেখেছে এবং দেশটিতে হামলা চালাচ্ছে। তার দাবি, লেবাননের বর্তমান সংকটের প্রকৃত কারণ সম্পর্কে প্রেসিডেন্ট আউনের মূল্যায়ন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ইরানকে ‘দর-কষাকষির হাতিয়ার’ হিসেবে লেবানন ব্যবহারের অভিযোগও প্রত্যাখ্যান করেন আরাগচি। তিনি বলেন, যদি লেবানন সত্যিই ইরানের জন্য কোনো আলোচনার উপকরণ হতো, তাহলে বহু আগেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতো।

অন্যদিকে, সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আউন আইআরজিসির প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানির বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, “এটি আপনাদের দেশ নয়, এটি আমাদের দেশ।” তিনি আরও উল্লেখ করেন, লেবাননকে কোনো আঞ্চলিক শক্তির রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন এলাকায় বিমান হামলা, অবকাঠামো ধ্বংস এবং নতুন করে জনগণকে স্থানত্যাগের নির্দেশ দেওয়ার ঘটনাও সামনে এসেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত হাজারো মানুষ নিহত হয়েছেন। একই সময়ে হিজবুল্লাহ দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছে এবং সংঘাতে প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের দাপুটে জয়

1

স্পেনের সঙ্গে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

2

হুথিদের যুদ্ধে জড়ানোতে নতুন বিপর্যয়ের শঙ্কায় ইয়েমেনিরা

3

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

4

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

5

মেসির গোল্ডেন বল 'ছিনতাই' করা হয়েছে: ব্রাজিলিয়ান কিংবদন্তি

6

কক্সবাজারের এক লাখ ২০ হাজার ইয়াবাসহ তিন নারী গ্রেফতার

7

মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত : পিয়ার্স মরগান

8

চার মন্ত্রীর পদত্যাগে চাপে কিয়ার স্টারমার

9

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্

10

এসএসসি ফল প্রকাশ ২০ জুলাই ঘোষণা

11

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস

12

এমবাপ্পের গোল ঘিরে ফের আলোচনায় ভিএআর

13

হজযাত্রীদের সেবায় নিবেদিত সৌদি যমজ বোন

14

ট্রানজিট বাণিজ্যে ইরানকে বড় সুবিধা দিল পাকিস্তান

15

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

16

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

17

চট্টগ্রাম বন্দরের ২২০ কনটেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

18

বিচার দূরে, দায় খোঁজাই শুরু হয়নি

19

জামিন পেলেন আমির হামজা

20