ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) জোহরের নামাজের পর সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান এবং আবিদুর রহমান খান রোমানসহ অনেকে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জানাজা শেষে মরদেহ ঢাকায় নেওয়া হবে এবং সেখানে তার দাদার কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে। এর আগে ভোরে ঢাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

ব্যক্তিগত জীবনে গোলাম সারোয়ার মিলন স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাজনৈতিক জীবনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮৬-৮৭ সালে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৮৬ থেকে ১৯৯০ মেয়াদে মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ছাত্রজীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি (১৯৮১-৮২) ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সক্রিয় ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিচ্ছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান অপি

1

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানালেন জামায়াত আ

2

বাংলার পবিত্র ভূমিতে নতুন সূর্যোদয় হয়েছে: নরেন্দ্র মোদি

3

মার্কিন সামরিক শক্তি পর্যবেক্ষণে চীনের নজর

4

এসএসসি রুটিন গুজব: শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা

5

মধ্য এশিয়ার খনিজ সম্পদে পশ্চিমাদের নজর, চিন্তিত রাশিয়া

6

রামিসা হত্যা, রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল স

7

পোল্যান্ডে ৫ হাজার অতিরিক্ত মার্কিন সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

8

হোয়াইট হাউসের প্রতি ‘মোহ’ ছিল বন্দুকধারীর: ট্রাম্প

9

আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির সতর্কতা

10

কক্সবাজারের টেকনাফে ৭৫ লাখ টাকার ইয়াবা জব্দ

11

ছাত্রদলের ২৯ ইউনিটে নতুন কমিটি ঘোষণা

12

হিউম্যানয়েড রোবটের জন্য ডিজিটাল আইডি চালু করছে চীন

13

বিতর্কিত পোস্ট করায় শাস্তি পেলেন করণ কেসি

14

আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু এখন পাকিস্তান

15

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব রাশেদ খানের

16

দুপুরের মধ্যে ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টি

17

পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

18

ভারতের নতুন নজরদারি স্যাটেলাইট ‘দৃষ্টি’

19

ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান সেনাবাহিনী

20