অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘে যোগ দিতে নিউইয়র্কে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

ছবি: সংগৃহীত



জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


সফরসূচি অনুযায়ী, প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এরপর ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।


প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন চারজন রাজনৈতিক নেতা- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা বিগত এক বছরে দেশে সংঘটিত সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না : ইরানের প্রেসিডেন্ট

1

ইতালিতে ভাই হত্যা, নেপথ্যে দুই স্ত্রীর চক্রান্ত

2

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-বাহরাইনের প্রস্তাবের কড়া সমালোচনা

3

ফ্রান্সের প্রধান কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী জিদান

4

আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

5

ফিলিপাইনে নির্মাণাধীন ৯ তলা ভবন ধস

6

হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করেছে ইরান

7

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

8

বিশ্বনাথে সড়কের পাশে পড়েছিল নবজাতক

9

হুথি হুমকিতে রুট বদলালো মার্কিন রণতরী

10

মুটিয়ে যাবে বিশ্বের ৫০ কোটির বেশি শিশু

11

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সিদ্ধান্ত

12

জাতীয় কনভেনশন সামনে রেখে আজ জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি

13

হাভার্টজের শেষের গোলে আর্সেনালের জয়

14

ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয়নি: নাহিদ ইসলাম

15

হরমুজ প্রণালিতে কড়া নিয়ন্ত্রণে ইরান

16

ইরান ইস্যুতে যুদ্ধে না জড়ানোর অবস্থান পুনর্ব্যক্ত করলো ফ্রান

17

বিশ্বে সপ্তম দূষিত শহর ঢাকা

18

আলোচনা অব্যাহত রাখতে চায় ওয়াশিংটন, জানিয়েছে ইরান

19

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে কিম

20