ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ট্রাকটি ঢাকা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ট্রাকে নির্মাণসামগ্রীর পাশাপাশি কয়েকজন যাত্রীও ছিলেন। পথে এলেঙ্গার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন অন্তত ৬ জন। আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালানো হয়। হতাহতদের বেশিরভাগই ট্রাকের ওপর অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ বলেন, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহনের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

1

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরু

2

রামিসা হত্যাকাণ্ড স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্

3

অথৈ সাগরে হাবুডুবু খাওয়া এক মায়ের ৩৮ বছরের সংগ্রাম! ফিরলেন স

4

নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

5

শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারছে না রাকসু

6

মিরপুর হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

7

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

8

স্মার্টফোন শুধু যন্ত্র নয় বিশ্বস্ত সঙ্গী

9

আমি মারা গেলে আমার লাশ নড়াইলে নিও না : মাশরাফি

10

বাংলার পবিত্র ভূমিতে নতুন সূর্যোদয় হয়েছে: নরেন্দ্র মোদি

11

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

12

আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিত করলেন ট্রাম্প

13

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

14

ইরানের হামলাকে ‘তুচ্ছ’ বললেন ট্রাম্প

15

লুকা জিদানসহ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আলজেরিয়ার

16

বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম

17

সকালে খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা

18

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল হামলার দাবি

19

বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রীর মেয়ে

20