ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নারী আসনের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

প্রতীকী ছবি

নারী সংরক্ষিত আসনের নির্বাচনে আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ১২ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান

তিনি জানান, এবারের নির্বাচনে জোটভিত্তিক সমঝোতার কারণে অনেক আসনে একাধিক প্রার্থী নেই। ফলে অধিকাংশ ক্ষেত্রেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে ১৯ মিনিট দেরিতে জমা দেওয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম-এর মনোনয়ন গ্রহণ করা হয়নি। যাচাই-বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র একজনসহ মোট ৪৯ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, নুসরাত তাবাসসুম-এর মনোনয়ন গ্রহণের বিষয়ে আদালতের নির্দেশনা থাকলেও এখনো রায়ের কপি হাতে না পাওয়ায় কার্যক্রম শুরু করেনি বাংলাদেশ নির্বাচন কমিশন

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আদালতের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর তা দ্রুত বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে আপিলে যাওয়ার কোনো পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এবারের নারী আসনের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারো শুভেন্দুর কাছে মমতার পরাজয়

1

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

2

পুলিশকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার আ

3

নায়িকা থেকে গায়িকা নাজিফা তুষি

4

ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পাল

5

কমছেই না শিশু নির্যাতন

6

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

7

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

8

অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি শান্তর

9

মাসে লাখ টাকা বেতন পাবেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা

10

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু

11

এনআইডি আবেদনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন

12

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আসিম মুনিরের বৈঠক

13

হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান

14

খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই

15

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

16

চাবাহার বন্দর নিয়ে কূটনৈতিক টানাপোড়েন

17

প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস

18

ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে নতুন রহস্য

19

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু, ইরান যুদ্ধ ঘিরে সম্পর্কে ট

20