ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মায় ট্রলারডুবি, ২৩ গরুসহ নিখোঁজ খামারি

সংগৃহীত ছবি

কোরবানির ঈদ সামনে রেখে ঢাকার পশুর হাটে গরু নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনা ঘটেছে পদ্মা নদীতে। আকস্মিক কালবৈশাখী ঝড়ে ট্রলারটি ডুবে যায়, এতে ২৩টি কোরবানির গরুসহ এক খামারি নিখোঁজ রয়েছেন।

ঘটনাটি ঘটে সোমবার (২৫ মে) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া সংলগ্ন পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের কাছাকাছি এলাকায়। নিখোঁজ খামারির নাম আইয়ুব আলী (৪৫), তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের বাসিন্দা।

নৌপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ১৫ জন গরু ব্যবসায়ী ২৮টি কোরবানির গরু নিয়ে একটি ট্রলারে করে কেরানীগঞ্জের পশুর হাটের উদ্দেশে রওনা দেন। পথে দুপুর আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ ঝড় শুরু হলে নদী উত্তাল হয়ে পড়ে। প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি পদ্মা সেতুর পিলারের কাছে ডুবে যায়।

দুর্ঘটনার পর ট্রলারে থাকা ১৪ জন ব্যবসায়ী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এছাড়া পাঁচটি গরু জীবিত উদ্ধার করা গেলেও বাকি গরুগুলোসহ ট্রলারটি পানিতে তলিয়ে যায়। নিখোঁজ রয়েছেন একজন ব্যবসায়ী এবং ২৩টি গরু।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে এখনো নিখোঁজ খামারি, ট্রলার এবং তলিয়ে যাওয়া গরুগুলোর সন্ধান পাওয়া যায়নি।

মাওয়া নৌপুলিশ জানিয়েছে, ফায়ার সার্ভিস ও নৌপুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। নদীতে প্রবল স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রমে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

এ ঘটনায় স্থানীয় গরু ব্যবসায়ী ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

1

স্পেনে বৈধতার সুযোগ পাচ্ছেন ৫ লাখ অভিবাসী

2

গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা, ভিসি অবাঞ্ছিত

5

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়ে

6

ছাগলকাণ্ডে আলোচিত ইমরানের জামিন স্থগিত চেয়ে আবেদন

7

ভারতের নতুন নজরদারি স্যাটেলাইট ‘দৃষ্টি’

8

তারুণ্যের ভিড়ে বিশ্বকাপে নজর কাড়বেন ৮ ‘বয়স্ক’ ফুটবলার

9

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

10

কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবি

11

বাংলা নববর্ষ ১৪৩৩: ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা

12

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা

13

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি কার্যক্রম শুরু ১২ মে

14

কমছেই না শিশু নির্যাতন

15

ইন্টারনেট ছাড়াই চলবে এআই অ্যাপ কসমো

16

বিজেপি সভাপতিকে চিঠি দিলেন তারেক রহমান

17

এভারেস্টে অতিরিক্ত ভিড়, ২ ভারতীয় পর্বতারোহীর মৃত্যু

18

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন এন এস রাজা সুব্রামানি

19

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্ট

20