ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলায় ৯১১টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বাগবাড়ী এলাকার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্ড হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। এ সময় বিএনপির দলীয় সঙ্গীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশিত হলে উপস্থিত নেতৃবৃন্দ ও সমর্থকেরা দাঁড়িয়ে সম্মিলিতভাবে কণ্ঠ মেলান।

সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে। এর আগে গত ১০ মার্চ ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরীক্ষামূলকভাবে আগামী জুনের মধ্যে দেশের ১৪টি উপজেলায় মোট ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।

সরকার জানিয়েছে, পরিবারের মা বা নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করা হবে। দীর্ঘমেয়াদে ২০৩০ সালের মধ্যে এই ফ্যামিলি কার্ডকে একটি সর্বজনীন সোশ্যাল আইডি কার্ডে রূপান্তর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ার ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী

1

বিশ্ব কূটনীতির নতুন কেন্দ্র বেইজিং

2

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরাইলি হামলা নিহত ৪১

3

বিশ্বের এক নম্বর লিগ হবে পিএসএল : নাকভি

4

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি ঘিরে নতুন মার্কিন নিষেধ

5

যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা

6

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

7

হরমুজ সংকটের প্রভাবে রাশিয়ার তেল আমদানি শুরু করল জাপান

8

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

9

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে চোরাচালান রোধে বিজিবির তৎপরতা জ

10

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

11

প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

12

তৃণমূলের শেষ, নাকি বিজেপির শুরু? জানা যাবে আজ

13

রামিসা হত্যা, রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল স

14

জামালপুরের কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে নিহত ২

15

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

16

চাহিদা কমায় দেশে নেই লোডশেডিং

17

গাজায় প্রতিদিন গড়ে ৪৭ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

18

চোখের নিচে ফোলাভাব কি শুধু ঘুমের অভাবে

19

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত

20